weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৯৪% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় প্রতিবন্ধী শিশু ধর্ষণ, অভিযুক্ত আটক

প্রকাশ : ২৯-১০-২০২৫ ২১:০৭

ছবি : সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে সাত বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজিজ মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনা ধামাচাপা দিতে তার বিরুদ্ধে প্রত্যক্ষদর্শীকে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে।

এদিকে পুলিশ বিষয়টি জানতে পেরে অভিযুক্ত আজিজ মিয়াকে আটক করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় তাকে আটক করা হয়েছে বলে জানান মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান।

এর আগে গত সোমবার দুপুরে উপজেলার কামাল্লা ইউনিয়নের একটি গ্রামে শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্ত আজিজ মিয়া (৫০) কামাল্লা ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের প্রয়াত শব্দরআলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সাত বছর বয়সী শিশুটি শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। শিশুটির মা অন্যত্র থাকেন, সে থাকে বাবার সঙ্গে। সোমবার দুপুরে শিশুটির বাবা ঘরে ঘুমাচ্ছিলেন। এ সময় আজিজ মিয়া বাড়িতে ঢুকে শিশুটিকে জোর করে বসতঘরের পাশে থাকা রান্নাঘরের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি প্রতিবেশী এক নারী দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় শিশুটিকে সেখান থেকে উদ্ধার করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, আমি কাঁধে বাঁশ নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। তখনই তিনজন নারী আমাকে ডেকে বলে রান্নাঘরে কিছু একটা হচ্ছে। তখন আমি তাদের সঙ্গে নিয়ে রান্নাঘরের দরজা খুলে দেখি শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালিয়েছেন আজিজ মিয়া।

ওই ব্যক্তি আরো বলেন, সোমবার দুপুরে এ ঘটনা দেখার পর থেকেই আজিজ মিয়ার পক্ষের লোকজন আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া শুরু করেন। আমার মোবাইল ফোনেও হুমকি দেওয়া হচ্ছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। সন্ধ্যায় আজিজ মিয়াকে আটক করা হয়েছে। তিনি থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

পিপলসনিউজ/আরইউ 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী