weather ২৫.৯৪ o সে. আদ্রতা ৯৩% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব, নোয়াখালীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশ : ৩১-০১-২০২৬ ১০:৫৮

ছবি : সংগৃহীত

নোয়াখালি প্রতিনিধি
ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে নোয়াখালীর বেগমগঞ্জে এক তরুণকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জিরতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরুণের নাম কাউছার হোসেন (২০)। তিনি উপজেলার কুতুবপুর গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে।

নিহতের পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার বিকালে কাউছারের সঙ্গে স্থানীয় একটি মাঠে একদল কিশোরের দ্বন্দ্ব হয়েছিল। ক্রিকেট খেলা নিয়ে এ দ্বন্দ্ব হয়। তবে ক্রিকেট খেলার কোন বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছে তা জানা যায়নি।

একই ঘটনায় মোহাম্মদ ওমর (১৮) ও মো. উমায়ের (১৮) নামে দুজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাদের মধ্যে ওমরকে বেগমগঞ্জের চৌরাস্তা এলাকার একটি বেসরকারি হাসপাতালে এবং উমায়েরকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত ব্যক্তির বড় ভাই মো. আকিল জানান, তার ভাই বৃহস্পতিবার মাঠের পাশে বসে খেলা দেখছিলেন। এ সময় মাঠে খেলা কিশোরদের দুই দলের মধ্যে দ্বন্দ্ব হয়। তার ভাই এ দ্বন্দ্ব ভাঙাতে চেয়েছিলেন। তবে এসব নিয়ে কিশোরদের একটি পক্ষের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। কিশোরদের একটি পক্ষ শুক্রবার তার ভাইসহ তিনজনকে ছুরিকাঘাত করে। এতে তারা তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার ভাইকে মৃত ঘোষণা করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।স্থানীয়রা জানান, আরিফ ঢাকায় তার মামার সঙ্গে একটি কারখানায় কাজ করতেন। সপ্তাহ খানেক আগে তিনি বাড়িতে আসেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত