weather ২৫.৯৪ o সে. আদ্রতা ৯৩% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় এনসিপি নেতা মোতালেবকে প্রকাশ্যে গুলি

প্রকাশ : ২২-১২-২০২৫ ১৫:৪৫

ছবি : সংগৃহীত

খুলনা ব্যুরো
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে এ ঘটনা ঘটে।আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এই তথ্য সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু।

ডা. মাহমুদা মিতু পোস্টে বলেন, ‘এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের ওপর কিছুক্ষণ আগে গুলি চালানো হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’

বেলা ১২টার দিকে তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মণ্ডল জানিয়েছেন।

অনিমেষ মণ্ডল বলেন, মোতালেব নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত জনতা তাকে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যান। পরে সেখান থেকে তার মাথার সিটি স্ক্যান করার জন্য সিটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। নগরের সোনাডাঙ্গা এলাকায় গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের পেছন দিকের একটি বাসার মধ্যে তাকে গুলি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

এনসিপির খুলনা মহানগরের একজন সংগঠক সাইফ নেওয়াজ বলেন, মোতালেব শিকদার এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় আহ্বায়ক। কিছুদিনের মধ্যে খুলনায় দলের একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল। সেটা নিয়ে তিনি কাজ করছিলেন।

এনসিপির শীর্ষ নেতারা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত তদন্ত ও অভিযুক্তদের শনাক্ত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত