weather ২৫.৭৭ o সে. আদ্রতা ৯৪% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের সড়কে মা-বাবা ও ছেলেসহ নিহত ৫

প্রকাশ : ১৯-০৭-২০২৫ ১০:০৬

ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কালিয়াকৈরের বড়চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার ছবেদ আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৭), তার স্ত্রী নাসরিন আক্তার (৩২) ও তাদের ১০ বছরের ছেলে আবু হুরাইরা। অন্য দু’জন হলেন গাজীপুরের মাওনার কেউরা এলাকার শফিকুল ইসলাম (৫৫) ও মির্জাপুরের শিতেস্বরী গ্রামের ইন্তাজ আলীর ছেলে মুক্তার আলী (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাওনা এলাকা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কালিয়াকৈরের উদ্দেশে রওনা দেয়। অটোরিকশাটি উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে জাহিদ ও তার ছেলে নিহত হন। এ সময় গুরুতর আহত অবস্থায় জাহিদের স্ত্রী ও শফিকুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া অটোরিকশাচালক মুক্তার আলী সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) বজলুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়রা বলেন, মাওনা-কালিয়াকৈর সড়কটিতে অনেক আঁকাবাঁকা স্থান থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত কয়েক মাসে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত