weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ভোররাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

প্রকাশ : ১২-১১-২০২৫ ২১:৩২

ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর নগরের ভোগড়া পেয়ারাবাগান এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আরেকটি বাসে অগ্নিসংযোগ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া পেয়ারাবাগান এলাকায় ভিআইপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে ছিল। আজ ভোররাত সাড়ে ৪টার দিকে কয়েকজন বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যান। এ সময় আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। তবে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা না করে পুলিশের জন্য অপেক্ষা করতে থাকেন। পুলিশ সদস্যরা সেখানে আসার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেন। ওই সময় বাসের ভেতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটি পুরোপুরি পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মামুন বলেন, রাতে মহাসড়কের পাশে একটি যাত্রীবাহী বাস দাঁড় করিয়ে রাখা ছিল। ওই বাসে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের ঘটনা না ঘটলেও বাসটি পুড়ে গেছে।

গাজীপুর নগরের বাসন থানার উপ-পরিদর্শক মো. পারভেজ বলেন, আগুন লাগার খবর পেয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্বৃত্তরা বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কালিয়াকৈর নবীনগর সড়কের গাজীপুরের চক্রবর্তী এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। সেখানেও হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটি পুড়ে গেছে।

গত কিছুদিন রাজধানীর একাধিক জায়গায় বাসে আগুন ও ককটেল হামলার ঘটনা ঘটছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী