weather ২৫.৮১ o সে. আদ্রতা ৯৪% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে মাকে বাঁচাতে গিয়ে ছেলে নিহত, দ্বিতীয় স্ত্রীসহ বাবা গ্রেপ্তার

প্রকাশ : ১৬-০৯-২০২৫ ২১:১৪

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের মিরসরাইয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে মোহাম্মদ শাহেদ হত্যার প্রধান আসামি বাবা মো. নুরুজ্জামানকে (৬৫) দ্বিতীয় স্ত্রীসহ সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মিরসরাই থানার ওসি আতিকুর রহমান৷ তিনি বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ ও র‍্যাব, সিলেট জেলার দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে নতুন স্ত্রীসহ অভিযুক্ত নুরুজ্জামানকে গ্রেপ্তার করে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো সম্ভব হবে। 

এর আগে গত বুধবার চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহেদ নিজ বাড়িতে খুন হন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। 

অভিযোগ উঠেছে, দ্বিতীয় বিয়ে করে ১০ সেপ্টেম্বর নতুন স্ত্রীকে ঘরে আনেন বাবা মো. নুরুজ্জামান। খবর পেয়ে সেদিন বিকালে শহরের ভাড়া বাসা থেকে এলাকায় আসেন তার প্রথম স্ত্রী কামরুজ্জাহান। আসার পরপরই কামরুজ্জাহানের মাথার চুলের মুঠি ধরে ফেলেন নুরুজ্জামান। এ সময় ছেলে সাহেদ মাকে বাঁচাতে গেলে তার বুকে ছুরিকাঘাত করে বাবা মো. নুরুজ্জামান। এতে ঘটনাস্থলেই শাহেদের মৃত্যু হয়।

ঘটনার পর মা কামরুজ্জাহান বাবা নুরুজ্জামানকে প্রধান আসামি করে মিরসরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। আলোচিত এ ঘটনার চারদিন পর নতুন স্ত্রীসহ মো. নুরুজ্জামানকে গ্রেপ্তারের তথ্য জানালো পুলিশ। 

এদিকে শাহেদের স্বজনরা জানান, ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন মোহাম্মদ শাহেদ। গ্রামের বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও পাশের কলেজ থেকে এইচএসসি পাস করে চট্টগ্রামের ইসলামী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছিলেন তিনি। সপ্তম সেমিস্টারের ছাত্র ছিলেন। পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে সংসারে সহযোগিতাও করতেন। মাকে কথা দিয়েছিলেন, আর কিছুদিন পর পড়াশোনার পাঠ চুকলেই চাকরিতে ঢুকবেন। মায়ের দায়িত্ব নেবেন। শাহেদের সে স্বপ্ন আর পূরণ হলো না। মা-বাবার একমাত্র ছেলে শাহেদ ছিলেন সবার আদরের। বাবা নুরুজ্জামানের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। সাহেদকে হারিয়ে এখন পাগলপ্রায় তার মা কামরুজ্জাহান।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত