weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৭০% , রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশ : ১৫-০৫-২০২৬ ১৬:৫০

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ১৯ নেতাকর্মী। ছবি : সংগৃহীত।

পিপলসনিউজ ডেস্ক
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন জামিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মিছিল ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৫ মে) সিএমপি কোতোয়ালী থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশের অভিযোগ, বৃহস্পতিবার (১৪ মে) সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে জামিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করেন। 

এ সময় তারা  ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে জড়ো হন। পরে পুলিশ ধাওয়া দিলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা আশপাশের অলিগলি দিয়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ১৫টি ভাঙা ইটের টুকরা ও ৮টি কাঠের লাঠি জব্দ করা হয়।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনকে যুবলীগের নেতা বলে উল্লেখ করা হয়েছে। 

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নাশকতার পরিকল্পনা, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন ও সহযোগিতার অভিযোগ রয়েছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে ধরতে পুরস্কার ঘোষণা জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে ধরতে পুরস্কার ঘোষণা মানুষের ভাগ্য পরিবর্তনে স্বপ্ন নয়, পরিকল্পনা গ্রহণ করতে চাই : প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে স্বপ্ন নয়, পরিকল্পনা গ্রহণ করতে চাই : প্রধানমন্ত্রী তথ্যমন্ত্রী : রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে হবে তথ্যমন্ত্রী : রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে হবে হামে শিশু মৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন, ১০ দফা দাবি হামে শিশু মৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন, ১০ দফা দাবি মৌলভীবাজার থেকে জঙ্গি সংগঠন নিউ জেএমবির সক্রিয় সদস্য গ্রেপ্তার মৌলভীবাজার থেকে জঙ্গি সংগঠন নিউ জেএমবির সক্রিয় সদস্য গ্রেপ্তার