weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৪% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৩

প্রকাশ : ২২-০১-২০২৫ ০৪:২২

সিনিয়র রিপোর্টার
রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে ক্যাম্প এলাকায় এ সাড়াশি অভিযান পরিচালনা করে ডিএমপির তেজগাঁও বিভাগ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের নেতৃত্বে তেজগাঁও বিভা‌গের অতিরিক্ত উপ-পু‌লিশ ক‌মিশনার, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) এবং মোহাম্মদপুর থানা পুলিশ সোমবার প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বিশেষ অভিযান চালিয়ে জেনেভা ক্যাম্প থেকে ২৩ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য এবং বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছে মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী ও সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী