weather ২৭.৬৯ o সে. আদ্রতা ৮৭% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জেমস অ্যান্ডারসন পেলেন নাইটহুড

প্রকাশ : ২৯-১০-২০২৫ ২২:০১

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের শীর্ষ উইকেটশিকারি জেমস অ্যান্ডারসনকে নাইটহুড খেতাব প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সময় রাতে উইন্ডসর ক্যাসেলে প্রিন্সেস অ্যান তাকে এ সম্মানে ভূষিত করেন।

৪৩ বছর বয়সী এই পেসার ২২ বছরের ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে ১৮৮টি টেস্ট খেলেছেন এবং ৭০৪ উইকেট নেন। টেস্টে পেসারদের মধ্যে অ্যান্ডারসনই সর্বোচ্চ উইকেটশিকারি। ওয়ানডেতে তিনি ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেটও নিয়েছেন— ১৯৪ ম্যাচে ২৬৯টি উইকেট। যদিও ওয়ানডেতে তার সর্বশেষ খেলা হয়েছিলো ২০১৫ সালে। দেশের হয়ে ১৯টি টি-টোয়েন্টি খেলায় তার সংগ্রহ ১৮টি উইকেট।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত বছর জুলাইয়ে অবসর নেওয়ার পর ল্যাঙ্কশায়ারের হয়ে কাউন্টিতে খেলা চালিয়ে যাচ্ছেন অ্যান্ডারসন। প্রায় এক দশক পর ফিরেছেন টি-টোয়েন্টি ক্রিকেটেও।

ক্রিকেটে অসাধারণ অবদানের জন্য গত বছর এপ্রিলে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের পদত্যাগসংক্রান্ত সম্মাননা তালিকায় অ্যান্ডারসনের নাম অন্তর্ভুক্ত করা হয়। যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রীরা বিভিন্ন অঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ নাইট প্রস্তাব করে যেতে পারেন, যা রাজা অনুমোদন করেন। টেস্টে অ্যান্ডারসনের চেয়ে বেশি উইকেট নিতে পেরেছেন শুধু দুজন—অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন (৭০৮) ও শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন (৮০০)।

‘হানড্রেড’–এর দল ম্যানচেস্টার অরিজিনালসের সঙ্গে ওয়াইল্ডকার্ড চুক্তিও আছে অ্যান্ডারসনের। ল্যাঙ্কশায়ারের হয়ে তিনি কাউন্টি ক্যারিয়ার আরও বড় করতে পারেন বলেও জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো। ৩০৪টি প্রথম শ্রেণির ম্যাচে ১ হাজার ১৪৩টি উইকেট পেয়েছেন অ্যান্ডারসন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত