weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬২% , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি : হাসনাত আবদুল্লাহ

প্রকাশ : ২২-০৪-২০২৬ ১৯:৩৪

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি।

সিনিয়র রিপোর্টার
ট্যাক্স-ফ্রি গাড়ি নয়, সংসদ সদস্যদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছেন বলে জানিয়ে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন,  ট্যাক্স-ফ্রি গাড়ি আমরা নেব না। প্লট সুবিধাটি আমরা নেব না।

বুধবার (এপ্রিল) বিকালে সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা জানান। 

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ডসহ অন্যান্য সরকারি অফিসার সরকারি কার্য পরিচালনা করার জন্য যেভাবে সরকারি একটি গাড়ি পেয়ে থাকেন, ঠিক একই প্রক্রিয়ায় আমাদের যারা সংসদ সদস্য আছেন তাদের একটি গাড়ি ব্যবহার করার জন্য দেওয়া যায় কি না সেটি আমি এই সংসদে জানিয়েছিলাম। 

হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারি মালিকানাধীন একটি গাড়ি যতদিন পর্যন্ত এমপি থাকবেন ঠিক ততদিন ব্যবহার করবেন এবং সেটির জন্য এক্সট্রা খরচও লাগবে না। আমাদের এই সংসদ সদস্যদের ইতিমধ্যে ৭০ হাজার টাকা গাড়ি মেনটেনেন্স করার জন্য দেওয়া হয়। কিন্তু আমাদের গাড়ি নেই।

তিনি বলেন, এখন আমার যে বক্তব্যটা সেটি হচ্ছে গতকালের বক্তব্যে আমি কোনো ট্যাক্স-ফ্রি গাড়ি চাইনি এবং ট্যাক্স-ফ্রি যে প্লট এবং গাড়ির বিষয়টি রয়েছে সেটি অলরেডি এই সংসদের পুরো হাউজ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে তারা এটি নেবে না। এই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রত্যেক এমপি সেটির জন্য একটি অনন্য নজির স্থাপন করেছেন। 

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

শুক্রবার যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না শুক্রবার যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বনানীতে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে বাসের ধাক্কা, নিহত ২ বনানীতে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে বাসের ধাক্কা, নিহত ২ পাবনায় ছাত্রদল-শিবির সংঘর্ষে গুলি ও ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদল-শিবির সংঘর্ষে গুলি ও ককটেল বিস্ফোরণ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, রুটিন প্রকাশ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, রুটিন প্রকাশ