weather ২৯.৭৭ o সে. আদ্রতা ৭৭% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

প্রকাশ : ২৩-০১-২০২৫ ২২:৪৭

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, আগামী দুই মাসের মধ্যেই তিনি বাংলাদেশ সফরে আসতে চান; আর এই সফরে বাংলাদেশের নারী ফুটবলে অর্থায়নেরও আগ্রহ আছে তার।

সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে বুধবার (২২ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে ফিফা প্রধান এ প্রতিশ্রুতি দেন।

প্রধান উপদেষ্টার দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রীড়াঙ্গনকে কার্বন নিরপেক্ষ করার উদ্যোগের জন্য মুহাম্মদ ইউনূসের প্রশংসা করেন জিয়ান্নি ইনফান্তিনো। দক্ষিণ এশিয়ায় ফুটবলের বিকাশে সহযোগিতারও আশ্বাস দেন তিনি।

ফিফা প্রধান প্রধান উপদেষ্টাকে বলেন, আগামী দুই মাসের মধ্যে আমি বাংলাদেশ সফরে যেতে চাই। ইউনূস বাংলাদেশের নারী ফুটবলের জন্য আবাসন ও অন্যান্য অবকাঠামো তৈরিতে সহায়তা চাইলে ফিফা সভাপতি তহবিল যোগানোর আশ্বাস দেন।

ইনফান্তিনো বলেন, ফিফা সৌদি আরবেও নারী ফুটবলের উন্নয়নে সহায়তা করবে। সৌদি প্রবাসী বাংলাদেশিরাও ফিফার এ উদ্যোগে উপকৃত হবে। বাংলাদেশে চলমান তারুণ্যের উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েও আসতে না পারায় দুঃখ প্রকাশ করেন ফিফা সভাপতি।

অন্যদের মধ্যে বাংলাদেশ সরকারের এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং জেনিভায় বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত