weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় জামায়াতের সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ২

প্রকাশ : ১৯-০৭-২০২৫ ২২:১৩

ছবি : সংগৃহীত

খুলনা ব্যুরো
ঢাকায় সমাবেশে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ দুর্ঘটনায় দুজন নিহতের খবর পাওয়া গেছে।

শনিবার (১৯ জুলাই) ভোর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশফাক হোসেন। 

নিহতরা হলেন- খুলনার দাকোপ উপজেলার আবু সাঈদ (৫৫) ও মোহাম্মদ আমানত শেখ (৫৫)। আবু সাঈদ দাকোপ উপজেলা জামায়াতের আমির। তিনি দাকোপের চালনা বিল্লালিয়া মাদ্রাসা মসজিদের ইমাম ও একই মাদ্রাসার শিক্ষক ছিলেন। তার স্ত্রী ও চার মেয়ে রয়েছে। তিনি চালনা পৌরসভার মৃত শহর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে খুলনা থেকে ২৬০টি বাসে যোগ দিচ্ছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত পৌনে ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা মোড়ে গাড়ি পার্কিং করে চা খাচ্ছিলেন সবাই। এ সময় দাকোপ উপজেলা আমির আবু সাঈদ দেখতে পান, তার গাড়ির ব্যানারটি খুলে গেছে। ঠিক করার জন্য তিনি নিজেসহ কয়েকজন কাজ করছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি বাস সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে আবু সাঈদ নিহত হন। আর আহত হন জামায়াত কর্মী মো. আনিসুর রহমান, মোহাম্মদ আমানত শেখ, মো. ইকবাল হোসেনসহ কয়েকজন। পরে আমানত শেখের মৃত্যু হয়। 

ওসি আশফাক হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে মিনি বাস ও লাশ ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অধীনে রয়েছে। এ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আর যানটির ভেতরে থাকা আট-নয় জন আহত হন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী