weather ৩০.৪২ o সে. আদ্রতা ৭৫% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩

প্রকাশ : ০৩-১২-২০২৫ ০২:৫৫

ছবি : সংগৃহীত

পটুয়াখালী প্রতিনিধি
মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে তিন জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদের সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। 

তবে নিহতদের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। বেলা পৌনে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনা উদ্দেশ্যে ছেড়ে আসে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর এসে একটি ট্রাকের পেছনে বাসটি সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনে বেশিরভাগ অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন নিহত হন। 

খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে গুরুতর আহত অবস্থায় অন্তত ১৭ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান পুলিশ ও স্থানীয়রা। পথে আরো দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শী প্রতাপ দাস নামের এক ব্যক্তি বলেন, আমি অন্য একটি গাড়িতে করে যাচ্ছিলাম। হঠাৎ করেই বিকট শব্দ করে ভাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাস সামনে থাকা পণ্যবাহী ট্রাকের মধ্যে ঢুকে গেল। দুর্ঘটনায় বাসের সামনের দিকের যাত্রীদের হতাহত হওয়ার শঙ্কা বেশি।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, বাস ও ট্রাকের সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত