weather ২৫.৬৫ o সে. আদ্রতা ৯৪% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ভাষা শহীদদের প্রতি ডিইউজে'র শ্রদ্ধা

তালাবদ্ধ কার্যালয় খোলাসহ বন্দী সাংবাদিকদের মুক্তি দাবি

প্রকাশ : ২১-০২-২০২৬ ২৩:১১

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্প অর্পন করেছে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিউইজে)।

সিনিয়র রিপোর্টার
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্প অর্পন করেছে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিউইজে)।

আজ শনিবার ( ২১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাব থেকে প্রভাতফেরী সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে পদযাত্রা করে ডিইউজে। 

এর আগে, সংগঠনটির উদ্যোগে সকালে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ আলম খান তপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা ইউনূসের শাসনামলে তালাবদ্ধ করা কার্যালয় খোলা ও মিথ্যা মামলায় আটক সাংবাদিকদের মুক্তির দাবী জানিয়েছেন। একই সঙ্গে, তিন শতাধিক সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা প্রত্যাহারসহ চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবী জানান।

এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সাবেক সভাপতি আবু জাফর সূর্য ও কুদ্দুস আফ্রাদ, ডিইউজে'র সহ-সভাপতি নজরুল ইসলাম মিঠু, অর্থ সম্পাদক সোহেলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, আইন বিষয়ক সম্পাদক আসাদুর রহমান, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী , নির্বাহী সদস্য সাজেদা হক ও রারজানা সুলতানা। 

আরও উপস্থিত ছিলেন- ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল, ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সাবেক সভাপতি জাকির হোসেন ইমন, ডিইউজে'র সাবেক আইন সম্পাদক সাইফ আলী, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক শহীদ রানা, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাবেক দপ্তর সম্পাদক মো.রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক রেজাউল করিম ও জাহাঙ্গীর খান বাবু, সাংবাদিক রমজান আলী, রহিমা খানম, জয়নুল আবেদীন বাপ্পী, নিশাত বিজয়, উজ্জল মোল্যা, গাজী তুষার আহমেদ ইমরানুল আজিম চৌধুরী ইমু, এস এম রাসেল আহমেদ, মাহবুবুল হক।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত