weather ৩০.৪৮ o সে. আদ্রতা ৬৭% , বুধবার, ৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ঠেকাতে সজাগ থাকার আহ্বান ফখরুলের

প্রকাশ : ০৩-০৬-২০২৬ ১৯:০৫

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে চলছি। একটা মহল দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। আপনারা সজাগ থাকবেন। তারেক রহমান নেতৃত্বে আমরা যখন দেশে নতুন করে কাজ শুরু করেছি, তখন যেন আবার বিভ্রান্ত না হই।

বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রুহিয়া উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খুব দ্রুত দেশের সমস্যাগুলো সমাধান করতে কাজ করছেন। অনেক সমস্যার মধ্য দিয়ে আমরা দায়িত্ব নিয়েছিলাম। … সব কাজ সম্পন্ন করতে আমরা চেষ্টা করছি। রাতারাতি সব সমস্যার সমাধান হবে না। আপনাদের ধৈর্য ধরতে হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ সরকারের বয়স মাত্র ৩ মাস। এই ৩ মাসের মধ্যে আমরা কাজ করার চেষ্টা করেছি। তারেক রহমানের সরকার, কথার সরকার। তিনি যে কথাগুলো দিয়েছেন, আমরা সেই কথাগুলো পালন করার চেষ্টা করছি। 

মির্জা ফখরুল বলেন, তিনি বলেছিলেন ফ্যামিলি কার্ডের কথা, আমরা ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করেছি। তিনি কৃষক কার্ডের কথা বলেছেন, সেটাও শুরু করেছি। খাল খনন কর্মসূচিও শুরু করেছি আমরা। তিনি যে কথাগুলো দিয়েছিলেন আমরা তার প্রত্যেকটি পূরণ করবার জন্য চেষ্টা করে যাচ্ছি।

নারী সমাজের প্রতি আবেদন রেখে তিনি বলেন, রুহিয়ায় নারী সমাজ বেশ সুসংগঠিত। তাদের আরও সংগঠিত হতে হবে যাতে তারা তাদের ক্ষমতায়নকে নিশ্চিত করতে পারে।

যুবকদের বিপথে চলে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আজকে খুব দুঃখ হয়- যখন দেখি, শুনি আমাদের তরুণরা-যুবকেরা মাদকাসক্ত হয়ে পড়েছে। এটা একটা জাতিকে ধ্বংস করে দেয়। এর থেকে আমাদের মুক্ত হতে হবে।

তরুণ-যুবকদের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আমি তরুণ যুবকদের অনুরোধ করব তারা যেন এগুলো থেকে মুক্ত থাকে। মাদক থেকে দূরে থাকার জন্য তারা যেন একটা সামাজিক আন্দোলন গড়ে তোলে। এটা খুবই জরুরি।

রুহিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণের এই দিনে প্রয়াত নেতাদের স্মরণ করে তিনি বলেন, অনেক প্রবীণ নেতা আজ আমাদের মাঝে নেই। তারা পরপারে পাড়ি জমিয়েছেন। তাদের অবদান রুহিয়ার মানুষ চিরদিন মনে রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পিলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত ২ স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত ২ দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ঠেকাতে সজাগ থাকার আহ্বান ফখরুলের দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ঠেকাতে সজাগ থাকার আহ্বান ফখরুলের প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগ নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগ নিয়ে আলোচনা