weather ২৯.২৬ o সে. আদ্রতা ৮২% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বাজারে সোনার সর্বোচ্চ দামে রেকর্ড

প্রকাশ : ২৩-১২-২০২৫ ২০:৩০

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দেশের বাজারে সোনার দাম আরো বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে তিন হাজার ৯৬৬ টাকা। এতে এক ভরি সোনার দাম দুই লাখ ২২ হাজার ৮৩ টাকা হয়েছে। দেশের বাজারে সোনার এত দাম আগে কখনো হয়নি।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সোমবার (২২ ডিসেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দর অনুযায়ী, মঙ্গলবার থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে দুই লাখ ২২ হাজার ৮৩ টাকা। সোমবার বিক্রি হয়েছে দুই লাখ ১৮ হাজার ১১৭ টাকা।

এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে দুই লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, যা মঙ্গলবার বিক্রি হয়েছে দুই লাখ আট হাজার ২০২ টাকা। অন্যদিকে হলমার্ক করা ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়াবে এক লাখ ৮১ হাজার ৭২৫ টাকায়, যা সোমবার বিক্রি হয়েছে এক লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা। এ

আজ থেকে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে ব্যয় করতে হবে এক লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা। সোমবার এটি বিক্রি হয়েছে এক লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকায়।

এদিকে সোনার পাশাপাশি এই দফায় রুপার দামও বাড়ছে। মঙ্গলবার থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম হবে চার হাজার ৯৫৭ টাকা। সোমবার এটি বিক্রি হয়েছে চার হাজার ৫৭২ টাকা। অর্থাৎ, ভরি প্রতি রুপার দাম বাড়ছে ৩৮৫ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি বলেছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। মূলত বৈশ্বিক বাজারে সোনার দাম নতুন করে বাড়ছে। তাই দেশেও দর সমন্বয় করা হয়েছে।

বিশ্ববাজারে আজ প্রতি আউন্স (দুই দশমিক ৬৭ ভরি) সোনার দাম বেড়ে চার হাজার ৪১৮ ডলারে উঠেছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত