weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬২% , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেড় মাসের শিশুসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী

প্রকাশ : ২২-০৪-২০২৬ ২০:১৪

যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম। ছবি : সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে দেড় মাসের শিশুসহ জামিনে মুক্তি পেয়েছেন বিস্ফোরক ও সহিংসতার মামলায় গ্রেফতার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম।

বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে দেড় মাস বয়সী শিশুসন্তানসহ শিল্পী বেগম কারাগার থেকে মুক্ত হন। 

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার গণমাধ্যমকে এ তথ্য জানান। 

এর আগে, মঙ্গলবার শিল্পী বেগমকে এক মাস ১৬ দিন বয়সী শিশুসন্তানসহ কারাগারে পাঠানো হয়েছিল। রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা হামলা, ভাঙচুর, লুটপাটের অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

দেড় মাসের সন্তানসহ সেই যুব মহিলা লীগ নেত্রীর জামিন মঞ্জুরদেড় মাসের সন্তানসহ সেই যুব মহিলা লীগ নেত্রীর জামিন মঞ্জুর ওইদিন বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জোনাঈদ তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

সেই সময় ১ মাস ১৬ দিনের সন্তান কোলে নিয়ে আদালত চত্বরে শিল্পী বেগমের কান্নার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

প্রথম দফায় শুনানির পর আদালত জামিন নামঞ্জুর করলে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি দ্রুত জামিন পুনর্বিবেচনার আবেদন করেন। 

পরে দ্বিতীয় দফার শুনানি শেষে সিএমএম আদালত মানবিক দিক বিবেচনা করে ৫,০০০ টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট না দেওয়া পর্যন্ত শিল্পী বেগমের জামিন মঞ্জুর করেন।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

শুক্রবার যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না শুক্রবার যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বনানীতে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে বাসের ধাক্কা, নিহত ২ বনানীতে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে বাসের ধাক্কা, নিহত ২ পাবনায় ছাত্রদল-শিবির সংঘর্ষে গুলি ও ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদল-শিবির সংঘর্ষে গুলি ও ককটেল বিস্ফোরণ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, রুটিন প্রকাশ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, রুটিন প্রকাশ