weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৪% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন মামলা, সাবেক চার মন্ত্রী ও সাংবাদিকসহ গ্রেপ্তার ১২

প্রকাশ : ২৮-০১-২০২৫ ০৪:২৮

সিনিয়র রিপোর্টার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ছয় থানার বিভিন্ন মামলায় চার মন্ত্রী, সাংবাদিকসহ ১২ জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। 

সোমবার (২৭ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত এ আদেশ দেন।

গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সাংবাদিক ফারজানা রুপা, শাকিল আহমেদ, সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদ, পল্লবী থানার ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালেক রয়েছেন। 

এদের মধ্যে রাজধানীর যাত্রাবাড়ী থানার তিন মামলায় ও সুত্রাপুর থানার এক মামলায় আনিসুল হক, যাত্রাবাড়ী থানার দুই মামলায় সালমান এফ রহমান, যাত্রাবাড়ী থানার এক মামলায় পলক, যাত্রাবাড়ী থানার তিন মামলায় আব্দুল্লাহ আল মামুন, যাত্রাবাড়ী থানার এক মামলায় নজরুল ইসলাম মজুমদার, মিরপুর মডেল থানার এক মামলায় মেনন, মিরপুর থানার এক মামলায় ইনু, মিরপুর থানার এক মামলায় ফারজানা রুপা, মিরপুর থানার এক মামলায় শাকিল আহমেদ, কাফরুল থানার এক মামলায় ইফতেখার মাহমুদ, হাতিরঝিল থানার এক মামলায় আব্দুল মালেককে গ্রেপ্তার দেখানো হয়।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী