weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৯৪% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে মাদ্রাসার ৩ খাদেমকে চুল কেটে দেওয়ার অভিযোগে মামলা

প্রকাশ : ২৮-০৯-২০২৫ ২১:৩১

ছবি : সংগৃহীত

নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাদ্রাসার জন্য অনুদান সংগ্রহকারী তিন খাদেমকে মারধর করে চুল কেটে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে নলডাঙ্গা থানায় মামলাটি করেন ভুক্তভোগী খাদেম মামুন হোসেন। তবে এ ঘটনায় রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

নলডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, সিংড়া উপজেলার চলনবিল আল-জামিয়া মহিলা মাদ্রাসার জন্য রসিদ দিয়ে অনুদান সংগ্রহ করছিলেন মাদ্রাসাটির তিন খাদেম আনোয়ার হোসেন (৩০), রফিকুল ইসলাম (৩৬) ও মামুন হোসেন (২৩)। তাদের তিনজনের বাড়ি পাবনার ফরিদপুর উপজেলার রাহদ নাগধা গ্রামে। শনিবার বেলা দুইটার দিকে তারা নলডাঙ্গা উপজেলার বৈদ্যবেলঘড়িয়া কামালের মোড়ে কয়েকটি বাড়ি ও দোকানে রসিদ দিয়ে মাদ্রাসার জন্য অনুদান সংগ্রহ করছিলেন। এ সময় গ্রামের কিছু লোক তাদের স্থানীয় একটি দোকানে আটকে রেখে বেদম মারধর করেন এবং মাথার চুল কেটে দেন। এ সময় ওই ব্যক্তিরা খাদেমদের কাছ থেকে অনুদানের পাঁচ হাজার টাকা, একটি রসিদ বই ও একটি ঘড়ি কেড়ে নেন। খবর পেয়ে নলডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী তিন ব্যক্তিকে উদ্ধার করে। এ ব্যাপারে শনিবার রাতে মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করার কাজ করছে পুলিশ। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।

ওসি আরো বলেন, অভিযোগকারীরা একটি মাদ্রাসার হয়ে অনুদান সংগ্রহ করছিলেন। এর বিনিময়ে তারা কিছু কমিশন পেতেন। বিষয়টি বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী