weather ২৭.৬৯ o সে. আদ্রতা ৮৭% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নারী ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে শ্রীলঙ্কার কলম্বোয়

প্রকাশ : ১৭-০৬-২০২৫ ০২:৩৪

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
রাজনৈতিক উত্তেজনা ও সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পরও ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে নিয়ম অনুযায়ী মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের টানাপোড়নের কারণে গত বছরের ডিসেম্বরেই নির্ধারিত হয়েছিল, আগামী কয়েক বছরে ভারত ও পাকিস্তান পরস্পরের মাটিতে গিয়ে আর ক্রিকেট খেলবে না।

তবে মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টা হামলার প্রেক্ষাপটে সংশয় তৈরি হয়েছিল— এই সিদ্ধান্ত শুধু দ্বিপক্ষীয় সিরিজেই সীমিত থাকবে, নাকি আইসিসি ও অন্যান্য নিরপেক্ষ আসরেও প্রভাব ফেলবে।

এই অনিশ্চয়তার পরিসমাপ্তি ঘটিয়ে, নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এ নির্ধারিত সময়েই মাঠে গড়াবে ভারত-পাকিস্তান ম্যাচ। ম্যাচটি হবে আগামী ৫ অক্টোবর, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। টুর্নামেন্টটি শুরু হবে ৩০ সেপ্টেম্বর এবং শেষ হবে ২ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে।

বিশ্বকাপের মূল আয়োজক ভারত হলেও পাকিস্তানের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়। অর্থাৎ, যে কোনো দল পাকিস্তানের মুখোমুখি হলে তা শ্রীলঙ্কাতেই অনুষ্ঠিত হবে। ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, আট দলের রাউন্ড-রবিন ভিত্তিক এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। ফলে ভারত-পাকিস্তান দ্বৈরথ এড়ানো কোনোভাবেই সম্ভব ছিল না।

২০২৫ নারী বিশ্বকাপে অংশ নিচ্ছে আটটি দল— বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরুতে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

এদিকে বাংলাদেশের সূচি অনুযায়ী, কলম্বোতে ২ অক্টোবর তারা খেলবে পাকিস্তানের বিপক্ষে, ২০ অক্টোবর খেলবে শ্রীলঙ্কার সঙ্গে এবং ২৬ অক্টোবর ভারতের মুখোমুখি হবে বেঙ্গালুরুতে।

গত এপ্রিল পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর মে মাসে পাকিস্তানে পাল্টা হামলা চালায় ভারত। পাকিস্তানও পাল্টা জবাব দেয়। এই সংঘাতের পর দুই দেশের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ— আইপিএল ও পিএসএল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। রাজনৈতিক পরিস্থিতির উত্তাপে ভারতে পাকিস্তানের বিপক্ষে না খেলার দাবি জোরালো হয়। এমনকি আসন্ন আন্তর্জাতিক আসরগুলোতেও দুই দলকে ভিন্ন গ্রুপে রাখার দাবি ওঠে।

তবে নারী বিশ্বকাপের ফরম্যাটের কারণে এই দাবি মানা সম্ভব হয়নি। কারণ, টুর্নামেন্টটি রাউন্ড-রবিন পদ্ধতিতে আয়োজিত হচ্ছে, যেখানে প্রতিটি দলকে অন্য সাত দলের বিপক্ষে খেলতেই হবে।

উল্লেখ্য, ২০২৫-২৭ চক্রে ভারত ও পাকিস্তান মিলিতভাবে চারটি আইসিসি ইভেন্ট আয়োজন করছে। কিন্তু গত বছরের ডিসেম্বরে একটি সমঝোতার ভিত্তিতে ঠিক হয়, দুই দেশ নিজেদের আয়োজিত কোনো টুর্নামেন্টে একে অপরের দেশে সফর করবে না। এরই অংশ হিসেবে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত অংশ নেয়নি। দলটি সংযুক্ত আরব আমিরাতে তাদের ম্যাচগুলো খেলে, এমনকি ফাইনালটিও সেখানেই অনুষ্ঠিত হয়।

নারী বিশ্বকাপেও সেই সমঝোতা অনুযায়ী পাকিস্তান দল ভারতে না গিয়ে সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। অন্য দলগুলোও পাকিস্তানের বিপক্ষে খেলতে কলম্বো যাবে। রাজনৈতিক টানাপোড়ন সত্ত্বেও, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং আয়োজক দেশগুলোর কূটনৈতিক সমন্বয়ের মাধ্যমে এই সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে।

নারী ওয়ানডে বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ২০২২ সালের সর্বশেষ আসরেও দলটি দুর্দান্ত ফর্মে ছিল এবং শিরোপা জিতে নেয়। এবারের বিশ্বকাপে বাংলাদেশসহ অন্যান্য দলগুলোও নিজেদের অবস্থান জানান দিতে মুখিয়ে আছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত