weather ৩০.৭১ o সে. আদ্রতা ৬৭% , বুধবার, ৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নাসীরুদ্দীন পাটওয়ারী : বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশইন মেনে নেবে না

প্রকাশ : ০৩-০৬-২০২৬ ১৮:৫১

বেনাপোলের সাদিপুরে ভারত থেকে পুশইনের প্রতিবাদে সীমান্ত পরিদর্শন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা সরকারের উদ্দেশে বলতে চাই, বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশইন মেনে নেবে না। পুশইন বন্ধে সরকারকে জরুরি উদ্যোগ নিতে হবে।

বুধবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোলের সাদিপুরে ভারত থেকে পুশইনের প্রতিবাদে সীমান্ত পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ রাতের আঁধারে চুপিসারে কাঁটাতারের বেড়া খুলে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালাচ্ছে। আমরা শুনতে পারছি সীমান্তের ওপারে অনেক মানুষকে তারা সমবেত করেছে। 

এ সময় সরকারের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, তারা এখানে তাদের প্রবেশ করালো কীভাবে? যেখানে সরকার পতাকা বৈঠক করেছে, সেখানে কোনো সমাধান আসেনি। সরকারের যে পররাষ্ট্রনীতি এবং স্বরাষ্ট্রনীতি আছে, সেটা আজ বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়েছে; তা ভঙ্গুর নীতি, এটি বাংলাদেশের নাগরিকদের নিরাপদ করতে পারছে না।

তিনি স্থানীয় জনগণের উদ্দেশে বলেন, যেখানেই সীমান্ত হত্যা হবে, ইনশাআল্লাহ আমরা আছি। আপনারা বিজিবির সঙ্গে ঐক্যবদ্ধ থাকবেন। দলমত নির্বিশেষে আপনারা পুশইনের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন। বাংলাদেশের সার্বভৌমত্ব, সীমান্তে নিরাপত্তা এবং আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতির প্রতি শ্রদ্ধা বজায় রেখে যেকোনো সীমান্ত-সংক্রান্ত সমস্যার সমাধান হওয়া উচিত, এটাই আমাদের প্রত্যাশা।

এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক এবং চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক শোয়েব মিয়া।

পিলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত ২ স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত ২ দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ঠেকাতে সজাগ থাকার আহ্বান ফখরুলের দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ঠেকাতে সজাগ থাকার আহ্বান ফখরুলের প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগ নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগ নিয়ে আলোচনা