weather ২৯.২৬ o সে. আদ্রতা ৮২% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ মার্টিন ও তার তিন সন্তানের মৃত্যু

প্রকাশ : ২৮-১২-২০২৫ ১১:৪৪

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার এক কোচ ও তার তিন সন্তান মারা গেছেন। ক্লাবটি শনিবার (২৭ ডিসেম্বর) নিশ্চিত করেছে, নারী ‘বি’ দলের কোচ ফার্নান্দো মার্টিনের মৃত্যু হয়েছে।

মার্টিন তার পরিবার নিয়ে ইন্দোনেশিয়ার উপকূলে একটি পর্যটক নৌকায় ছিলেন। নৌকাটি প্রায় ১০ ফুট উঁচু ঢেউয়ের আঘাতে দুর্ঘটনায় পড়ে।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা জানিয়েছে, শুক্রবার রাতে জনপ্রিয় পর্যটন গন্তব্য লাবুয়ান বাজোর কাছে পাদার দ্বীপ প্রণালিতে নৌকাটি ডুবে যাওয়ার সময় এতে ১১ জন আরোহী ছিলেন।

দুর্ঘটনার পর ভ্যালেন্সিয়ার কোচ মার্টিন এবং তার নয়, ১০ ও ১২ বছর বয়সী তিন সন্তান নিখোঁজ ছিলেন। পরে তাদের মৃত ঘোষণা করা হয়। মার্টিনের স্ত্রী ও সাত বছর বয়সী কন্যাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এক বিবৃতিতে ভ্যালেন্সিয়া জানায়, ‘‘স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে , ইন্দোনেশিয়ায় এক মর্মান্তিক নৌ দুর্ঘটনায় ভ্যালেন্সিয়া নারী ‘বি’ দলের কোচ ফার্নান্দো মার্টিন এবং তার তিন সন্তানের মৃত্যু হয়েছে, এতে আমরা গভীরভাবে শোকাহত। অত্যন্ত কঠিন এই সময়ে ক্লাব তার পরিবার, বন্ধু এবং ভ্যালেন্সিয়া পুরুষ দল, নারী দল ও একাডেমির সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা ও পূর্ণ সমর্থন জানাচ্ছি।’’

খবরটি নিশ্চিত হওয়ার পর স্পেনের শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদও মার্টিন ও তার পরিবারের প্রতি শোক জানিয়েছে।

এক বিবৃতিতে তারা লিখেছে , ‘রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব, ক্লাবের সভাপতি ও পরিচালনা পর্ষদ ইন্দোনেশিয়ায় এক মর্মান্তিক নৌ দুর্ঘটনায় ভ্যালেন্সিয়া নারী ‘বি’ দলের কোচ ফার্নান্দো মার্টিনের এবং তার তিন সন্তানের মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত। এই অবিশ্বাস্য কঠিন সময়ে রিয়াল মাদ্রিদ তাঁর স্ত্রী আন্দ্রেয়া ও কন্যা মার এর প্রতি গভীর সমবেদনা ও ভালোবাসা জানাচ্ছে।’

স্পেনের ফুটবল ফেডারেশনও এ ঘটনায় শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, ‘ইন্দোনেশিয়ায় একটি পর্যটক নৌকার দুর্ঘটনায় ভ্যালেন্সিয়া নারী ‘বি’ দলের কোচ ফার্নান্দো মার্টিন ও তাঁর তিন সন্তানের মৃত্যুতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন গভীর শোক জানাচ্ছে।’

পিপলসনিউজ/আরইউ 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত