weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ছে, তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে

প্রকাশ : ১৪-১২-২০২৫ ১৩:১০

ছবি : সংগৃহীত

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে তীব্র শীত বয়ে যাচ্ছে। শনিবার (১৩ ডিসেম্বর) থেকে চারদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আট দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস। দুপুরে দিনের তাপমাত্রা বাড়লেও সর্বোচ্চ ২৭ ডিগ্রির কাছাকাছি থাকে। 

সকালে সূর্যের আলো শীতের তীব্রতা কমিয়ে দেয়, তবে বিকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত হিমালয় থেকে বয়ে আসা ঠাণ্ডা বাতাসের কারণে কনকনে শীত বিরাজ করছে।

শিংপাড়া এলাকার কৃষি শ্রমিক ফরিদুল আলম বলেন, ভোরের দিকে বাইরে কাজ করা কঠিন হয়ে যায়, তবে সূর্য উঠার পর ঠাণ্ডা কমে যায়।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সর্বনিম্ন তাপমাত্রা আট থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। এই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এবং এখনো অব্যাহত রয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী