weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষা দিল সেই আনিসা আরিফা

প্রকাশ : ৩০-০৬-২০২৫ ০২:৪৪

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
মায়ের হঠাৎ অসুস্থতার কারণে এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে ঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে পারেনি রাজধানীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা আরিফা। পরে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি।   

তার কান্নার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিও দেখে বহু মানুষ তাকে পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি জানান। পরবর্তী সময়ে ওই শিক্ষার্থীর বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা।

রবিবার (২৯ জুন) বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেয় আনিসা। কিছুটা আগেভাগেই কেন্দ্রে প্রবেশ করে সে। এদিন সকাল ৯টা ১০ মিনিটের দিকে সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে প্রবেশ করে আনিসা।

আনিসার মা জানান, গত বৃহস্পতিবার (২৬ জুন) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর মিরপুর-১৩ নম্বরে সেলিনা ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সেদিন রাত ৮টার দিকে বাসায় ফেরেন তিনি। আগের তুলনায় অনেকটা ভালো আছেন বলেও জানান তিনি।

কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, ঘটনার পর আমরা কলেজ থেকে সহকারী অধ্যাপক কামরুল ইসলামকে আনিসার বাসায় পাঠিয়েছিলাম। তিনি গিয়ে খোঁজ-খবর নেন। তখন আনিসার মা ঘুমিয়ে থাকায় তাকে বিরক্ত করা হয়নি। পরে আনিসার সঙ্গেই আমাদের কথা হয়। সে জানায়, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নিচ্ছে এবং পরবর্তী পরীক্ষাগুলোতেও সময়মতো কেন্দ্রে যাবে।

তিনি আরো বলেন, ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার নির্দেশ দিয়েছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী