weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের কাছে শেষ ম্যাচ হার, সিরিজ খোয়ালো বাংলাদেশ

প্রকাশ : ১২-১২-২০২৫ ১৯:১৬

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
সিরিজ জিততে পারলো না বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী ক্রিকেট দল। সমতায় থেকে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলার মেয়েরা। সফরকারীদের কাছে ৬ উইকেটে হেরেছে স্বাগতিকরা। এতে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে হারলো লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) কক্সবাজারে টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ। সাদিয়া আক্তার ছাড়া কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৭ রান। 

এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে ওপেনার সুমাইয়া আক্তার ও হাবিবা ইসলামের কাছ থেকে। তার দুজনেই ৯ রান করেছেন।

মাত্র ৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ১৬ রানেই ২ উইকেট হারায় তারা। তবে ওপেনার কোমল খানের ২৫, আকসা হাবিবের ২১ ও ফিজ্জা ফিয়াজের অপরাজিত ২১ রানের ইনিংস ভর করে জয়ের ভীত পায় পাকিস্তান।

শেষ পর্যন্ত ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তানের মেয়েরা। এই ম্যাচে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানের বারিরা সাইফ। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী