weather ২৫.৭৭ o সে. আদ্রতা ৯৪% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে হামলার হুমকি দিলেন ইসরায়েলের সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী

প্রকাশ : ২০-০৬-২০২৫ ১৯:৫৭

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ইরানের পরেই পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেয়ের মাসরি।  

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। 

আরবি ও উর্দু ভাষায় মাসরি লেখেন, ‘ইরানের অভিযান শেষ হওয়ার পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারি।’তিনি আরো লেখেন, ‘পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয়। এটুকু বুঝলেই যথেষ্ট।’

মাসরি বর্তমানে কোনো সরকারি পদে নেই, তবে তিনি লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের অংশ হওয়ায় ইসরায়েলি রাজনৈতিক ও কৌশলগত মহলে তার প্রভাব রয়েছে। 

মাসরির এই পোস্টের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে পাকিস্তানের পক্ষে একজোট হয়ে মাসরির মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে লিখেছেন, পাকিস্তান পারমাণবিক শক্তিধর। কোনো আঘাত এলে শত্রুপক্ষ অক্ষত থাকবে না।

পাকিস্তান স্ট্র্যাটেজিক ফোরামের এক্স অ্যাকাউন্ট থেকে এক ব্যঙ্গাত্মক পোস্টে বলা হয়েছে — ‘এরকম কোনো পরিকল্পনার আগে ক্যাপ্টেন লুটজের সঙ্গে পরামর্শ করে নিও, উনি অবশ্যই স্ট্রাটেজি ঠিক করতে সাহায্য করবেন -পাকিস্তান’। আরেকজন ব্যবহারকারী উসমান ঘানি লিখেছেন— ‘হা হা! যখন আমাদের পারমাণবিক অস্ত্র ছিল না তখনো তোমরা মিশন ফ্যান্টম ফ্লাইট চালাতে সাহস করোনি, আর এখন আছে, তাই স্বপ্নই দেখে যাও!’

এর আগে সোমবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলের উদ্দেশে আমাদের বার্তা স্পষ্ট— ‘পাকিস্তানের দিকে চোখ তুলে তাকাবেন না।’ তিনি আরো বলেন, দেশটি সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং যে কোনো আগ্রাসনের জবাব দিতে পাকিস্তানের যথেষ্ট শক্তি ও দৃঢ়তা রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনিরের সখ্য বেড়েছে। বুধবার (১৮ জুন) এক মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে ট্রাম্প সেনাপ্রধান মুনিরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

পাকিস্তানের গণমাধ্যম দৈনিক ডন লিখেছে, আসিম মুনিরই হলেন প্রথম বর্তমান কোনো সেনাপ্রধান, যিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি বৈঠক করলেন। এর আগে রাজনৈতিক পদে না থাকলে বা সামরিক শাসনের অধীনে না হলে কোনো সেনাপ্রধানকেই এমন মর্যাদায় স্বাগত জানানো হয়নি।

সম্পর্কের এমন পরিস্থিতিতে ইসরায়েলি সাবেক মন্ত্রীর মন্তব্যে পাকিস্তানে আলোড়ন তুলেছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত