weather ২৫.৬৫ o সে. আদ্রতা ৯৪% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় কাভার্ড ভ্যানচাপায় মা-মেয়েসহ নিহত ৩

প্রকাশ : ১১-০৬-২০২৫ ২১:৫০

ছবি : সংগৃহীত

পাবনা প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে কাভার্ড ভ্যানচাপায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (১১ জুন) সকাল ৭টার দিকে উপজেলার দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের মিরকামারী মুন্নার মোড় এলাকায় সড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে লিচু কেনার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লিচু বিক্রেতা উপজেলার মিরকামারী মুন্নার মোড় এলাকার আনিসুর রহমান (৫৫), নাটোর সদর উপজেলার সাবেক বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুবর্ণা খাতুন (৪৫) ও মেয়ে পূর্ণতা (৮)। দুর্ঘটনায় মফিজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে মুন্নার মোড়ে সড়কের পাশে লিচু বিক্রি করছিলেন আনিসুর রহমান। এসময় স্ত্রী-সন্তান নিয়ে কুষ্টিয়া থেকে পাবনা যাওয়ার পথে সড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে লিচু দরদাম করছিলেন মফিজুল ইসলাম। এসময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান চারজনকে চাপা দিয়ে চলে যায়। 

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিচু বিক্রেতা আনিসুর রহমান এবং মোটরসাইকেল আরোহী সুবর্ণা খাতুন ও পূর্ণতাকে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল চালক মফিজুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন।

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কল্লোল জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাদের মরদেহ হাসপাতালে রয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত