weather ২৫.৮১ o সে. আদ্রতা ৯৪% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় ট্রেন লাইনচ্যুত : ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

প্রকাশ : ২৯-০৯-২০২৫ ২১:৪০

ছবি : সংগৃহীত

পাবনা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে লাইনচ্যুত হয়। ভোর চারটার দিকে ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

পরে উদ্ধার কাজ শেষ হওয়ার পর সকাল ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল প্রায় ছয় ঘণ্টা বন্ধ ছিল।

রেলওয়ে সূত্রে জানা যায়, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে রওনা হয়। সোমবার ভোর চারটার দিকে ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের অনেক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে নেমে যান। পরে ভাঙ্গুড়া থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন।

প্রায় তিন ঘণ্টা পর সকাল সাতটার দিকে বগি উদ্ধারের কাজ শুরু হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার জানান, সকাল ৭টা থেকে ট্রেনটির উদ্ধার কাজ শুরু হয়। ১০টায় লাইনচ্যুত বগি দুইটির উদ্ধার কাজ শেষ হয়। এরপর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের ভোগান্তি হচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আজ ভোর চারটার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির বগি লাইনচ্যুত হয়। পুলিশ যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত