weather ২৭.০১ o সে. আদ্রতা ৯০% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পেনাল্টি মিসে দল বাদ পড়ায় ফুটবলারের অনাগত সন্তানকে হত্যার হুমকি

প্রকাশ : ১৪-০১-২০২৫ ২২:১৫

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
রুদ্ধশ্বাস এক ম্যাচে টাইব্রেকারে হেরে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে আর্সেনাল। গত রবিবার ম্যাচের অনেকটা সময় ১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেডকে পেয়েও শেষ পর্যন্ত জয়সূচক গোলটি আদায় করতে পারেনি এমিরেটসের ক্লাবটি। 

তবে ম্যাচের ফল ভিন্ন হতে পারত যদি আর্সেনাল ফরোয়ার্ড কাই হাভার্টজ একাধিক সহজ সুযোগ নষ্ট না করতেন। হাভার্টজ শুধু নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে নয়, দলকে সাহায্য করতে পারতেন টাইব্রেকারে পেনাল্টি শুট আউটেও। কিন্তু সেদিন তার ভাগ্যটাই যে ছিল খারাপ, ফলে কোনো কিছু শেষ পর্যন্ত পক্ষে থাকেনি।

দুই দল মিলিয়ে টাইব্রেকারে হাভার্টজই শুধু পেনাল্টি মিস করেছিলেন। আর জার্মান তারকার সেই মিসই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। টাইব্রেকারে ৫-৪ গোলে হেরে এফ এ কাপ থেকে বিদায় নেয় আর্সেনাল।

আর্সেনালের হারে হাভার্টজের এমন পারফরম্যান্স স্বাভাবিকভাবেই মানতে পারছেন না অনেক সমর্থক। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে সেসব সমালোচনা সীমা ছাড়িয়ে রীতিমতো আঁতকে ওঠার মতো হুমকিতে রূপ নিয়েছে।

হাভার্টজ ও তার পরিবারকে উদ্দেশ্য করে আসা দুটি হুমকিমূলক পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন হাভার্টজের স্ত্রী সোফিয়া হাভার্টজ। যেখানে বাসায় এসে তার অনাগত সন্তানকে ‘জবাই’ করার মতো ভয়ংকর হুমকিও আছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের হুমকির জবাবে সোফিয়া লিখেছেন, ‘কেউ যদি মনে করে এমন কিছু লেখা স্বাভাবিক, তবে সেটি আমার জন্য বিশাল ধাক্কার মতো। আমি আশা করি, আপনি নিজেকে নিয়ে লজ্জিত হবেন।’

হাভার্টজের অনাগত সন্তানকে হত্যার হুমকি দিয়ে পোস্টটিতে লেখা ছিল, ‘আমি তোমার ঘরে আসব এবং তোমার সন্তানকে জবাই করব। আমি কৌতুক করছি না, অপেক্ষা করো।’ 

এই পোস্টের জবাবে সোফিয়া লিখেছেন, ‘আমি আসলে বুঝতে পারছি না, কী বলব! তবে দয়া করে মানুষকে আরো সম্মান দিতে শিখুন। আমরা এর চেয়ে ভালো...।’ এদিকে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আর্সেনাল এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তারা শিগগিরই ব্যবস্থা নেবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত