weather ২৮.৫ o সে. আদ্রতা ৮২% , রবিবার, ২১ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রজ্ঞাপন জারি, গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরছে পুলিশ

প্রকাশ : ২০-০৬-২০২৬ ২০:০৯

ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক
চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতার পটপরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তী সরকারে পুলিশকে ‘ঢেলে সাজানোর’ অংশ হিসেবে পোশাকের পরিবর্তন সাত মাসও টিকল না। গত বছরের নভেম্বরের আগের ‘গাঢ় নীল’আর ‘হালকা অলিভ’রঙের শার্টেই ফিরছে এ বাহিনী; প্যান্টের রঙ হচ্ছে খাকি।

পুলিশের আগের পোশাকে ফেরার অনুমোদন দিয়ে বৃহস্পতিবার (১৯ জুন) এ বাহিনীর সদর দপ্তর থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, জেলাসহ অন্যান্য ইউনিটের পুলিশের জন্য হবে গাঢ় নীল রঙের শার্ট। সকল মেট্রোপলিটন পুলিশের হবে হালকা অলিভ (জলপাই) রঙের এবং সকল পুলিশের প্যান্টের রঙ হবে খাকি।

এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি এবং র‍্যাব এই পোশাকের আওতামুক্ত থাকবে। তাদের ক্ষেত্রে পোশাক পরিবর্তন হবে না।

গত ফেব্রুয়ারিতে নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করার পরই পোশাক পরিবর্তনের দাবি ওঠে পুলিশের মধ্যে। ২৪ ফেব্রুয়ারি পোশাক পরিবর্তনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তটি ‘পুনর্বিবেচনার অনুরোধ’ করে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

সংগঠনটি তখন বিবৃতিতে বলে, অন্তর্বর্তী সরকার পুলিশের জন্য যে নতুন পোশাক নির্বাচন করেছে, সেখানে পুলিশ সদস্যদের গায়ের রং, আবহাওয়া এবং সদস্যদের মতামত ‘উপেক্ষা করা হয়েছে’।

এ নিয়ে আলোচনার মধ্যে গত ৪ মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সচিবালয়ে পুলিশের পোশাক পরিবর্তনে সরকারের সিদ্ধান্তের কথা তুলে ধরে বলেন, মহানগর ও সারা দেশের পুলিশের আগের যে পোশাক ছিল, সেখানে শার্টের রঙ একই থাকবে। 

তবে সবার প্যান্ট হবে খাকি রঙের। এ সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়ে প্রায় ২২ বছর পর পুলিশের পোশাকে আবারও ফিরছে ‘খাকি’ রঙ।

একসময় ব্রিটিশ সেনাবাহিনীর পোশাকের রঙ খাকি হওয়ার কারণে এ উপমহাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকের প্রতিশব্দ হিসেবে অনেক ক্ষেত্রেই ‘খাকি’শব্দটি ব্যবহার করা হয়। 

এই পোশাক পেলে মহানগর পুলিশকে দেখা যাবে আগের মতই হালকা জলপাই বা লাইট অলিভ রঙের শার্টে, সঙ্গে থাকবে খাকি প্যান্টে। আর জেলা পুলিশসহ অন্য পুলিশ সদস্যরা গাঢ় নীল শার্টের সঙ্গে খাকি প্যান্ট পরবেন।

২০০৪ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের আমলে পুলিশের খাকি পোশাকে পরিবর্তন আসে। সেসময় মহানগর পুলিশের পোশাক ছিল গাঢ় নীল শার্টের সঙ্গে খাকি প্যান্ট। অন্য পুলিশ ইউনিটের সদস্যরা খাকি শার্ট ও খাকি প্যান্ট পরতেন। 

সেই পোশাক পরিবর্তন করে মহানগর পুলিশের সদস্যদের জন্য হালকা জলপাই রঙের শার্টের সঙ্গে গাঢ় নীল প্যান্ট চালু করা হয়। অন্য সব ইউনিটের পুলিশদের গাঢ় ধূসর শার্টের সঙ্গে গাঢ় নীল প্যান্ট পরতে হত।

প্রায় ২১ বছর পর গত বছরের নভেম্বরে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের অন্তর্বর্তী সরকারে ওই পোশাকে পরিবর্তন আনা হয়। ইতোমধ্যে সেই পরিবর্তিত পোশাকে পেছনে ৭৬ কোটি টাকা খরচ হয়ে গেছে।

পিলসনিউজ/এসসি 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রজ্ঞাপন জারি, গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরছে পুলিশ প্রজ্ঞাপন জারি, গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরছে পুলিশ আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন : ডা. শফিকুর রহমান আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন : ডা. শফিকুর রহমান বেনজীরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী অপহরণ ও অর্থ লুটের মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার অপহরণ ও অর্থ লুটের মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার দেশে হামে আরও ৭ শিশুর মৃত্যু, রাজধানীতেই ৬ জন দেশে হামে আরও ৭ শিশুর মৃত্যু, রাজধানীতেই ৬ জন