weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৯৪% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় বিষাক্ত মদপানের ঘটনায় অসুস্থ সবাই মারা গেলেন

প্রকাশ : ১৪-১০-২০২৫ ২১:৩৬

ছবি : সংগৃহীত

বগুড়া প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে বিষাক্ত মদপানে অসুস্থ ব্যক্তিদের মধ্যে আরো একজনের মৃত্যু হয়েছে। সোমবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই নিয়ে মদপানের ঘটনায় অসুস্থ পাঁচজনের মধ্যে সবাই মারা গেলেন।

নতুন করে মারা যাওয়া ব্যক্তির নাম রঞ্জু মিয়া (৩০) । তিনি পেশায় আনসারের সদস্য ছিলেন। ২ অক্টোবর রাতে মদ পানে অসুস্থ হওয়ার পর তিনি শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, শহীদ জিয়াউর রহমান মেডি্যিাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রঞ্জু মিয়া মারা গেছেন। এ নিয়ে ওই মদপানের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজনে।

থানা–পুলিশ সূত্রে জানা যায়, ২ অক্টোবর রাতে শাজাহানপুর উপজেলার বেজোড়া মধ্যপাড়ার মিজানুর রহমান, নাছিদুল, আবদুল্লাহেল কাফি, রঞ্জু মিয়া ও আবদুল মানিক একসঙ্গে মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। ওই রাতেই তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ৭ অক্টোবর সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর রহমান ওরফে লিটন (৫৫)।

গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকাল সাড়ে চারটা পর্যন্ত শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো তিনজন মারা যান। এর মধ্যে বৃহস্পতিবার রাতে নাছিদুল ইসলাম (২৭), শুক্রবার দুপুর ১২টার দিকে আবদুল মানিক (৩০) ও বিকাল সাড়ে চারটার দিকে আব্দুল্লাহেল কাফি (৩০) মারা যান। নাছিদুলের বাড়ি উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের সোনারপাড়া গ্রামে। আবদুল মানিক ও কাফির বাড়ি একই ইউনিয়নের পূর্বপাড়ায়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী