weather ২৫.৯ o সে. আদ্রতা ৯৪% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউড অভিনেতা হৃতিক রোশানের কী হয়েছে?

প্রকাশ : ২৬-০১-২০২৬ ১২:০৫

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউডের সুপার পাওয়ার অভিনেতা হৃতিক রোশান। ‘গ্রিক গড’ এ অভিনেতা মানেই পর্দায় উপস্থিতি আর দুর্দান্ত নাচ। সম্প্রতি পরিচালক গোল্ডি বেহেলের জন্মদিনের পার্টিতে হৃতিককে দেখে কপালে ভাঁজ পড়েছে ভক্তদের। 

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ক্রাচে ভর দিয়ে অতি সাবধানে এক পা এক পা করে হাঁটছেন এই সুপারস্টার।

ভিডিওতে দেখা যায়, হৃতিক বেশ ‘লো-প্রোফাইল’ বজায় রেখে পার্টি থেকে বিদায় নিচ্ছেন। পরনে ছিল ক্যাজুয়াল পোশাক। সাধারণত পাপারাজ্জিদের সামনে পোজ দিলেও এদিন পুরোপুরি এড়িয়ে যান তিনি। 

তাকে দেখে বোঝা যাচ্ছিল, হাঁটতে বেশ কষ্ট হচ্ছে। ভক্তরা প্রিয় নায়কের এমন শারীরিক অবস্থা দেখে সোশ্যাল মিডিয়ায় দ্রুত আরোগ্য কামনা করেছেন। হৃতিকের এই শারীরিক কষ্টের আবহে নতুন এক তথ্য সামনে এনেছেন নামী কোরিওগ্রাফার বসকো মার্টিস।

তিনি জানিয়েছেন, আমরা পর্দায় যে হৃতিককে দেখি, তার প্রতিটি আইকনিক নাচের নেপথ্যে থাকে প্রবল লড়াই। সম্প্রতি এক সাক্ষাৎকারে বসকো স্মৃতিচারণ করেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির কালজয়ী গান ‘সেনোরিতা’র। 

তিনি আরো জানান, সেই গানের শুটিং চলাকালীন হৃতিক তীব্র যন্ত্রণায় ভুগছিলেন। বসকোর কথায়, ‘সেনোরিতার কোরিওগ্রাফি ছিল দারুণ কঠিন। শুটিংয়ের সময় হৃতিক প্রচণ্ড ব্যথার মধ্যে ছিলেন, অথচ পর্দায় তা বোঝার উপায় নেই।’

পর্দায় গানটি যতটা আনন্দ আর বন্ধুত্বের বার্তা দেয়, বাস্তবে তার উল্টো অভিজ্ঞতাই পার করতে হয়েছে হৃতিককে। শারীরিক অস্বস্তি সত্ত্বেও শুটিং থামাননি তিনি। হৃতিকের এমন পেশাদারিত্ব আর সংগ্রামের কথা জেনে বিষ্মিত নেটিজেনরা। পর্দার ঝকঝকে উপস্থাপনের আড়ালে যে দীর্ঘদিনের শারীরিক লড়াই লুকিয়ে ছিল, তা এতদিন অজানাই ছিল তার অসংখ্য ভক্তের কাছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত