weather ৩০.৪২ o সে. আদ্রতা ৭৫% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে খুলনায় মানববন্ধনে হামলা

প্রকাশ : ২৭-১১-২০২৫ ২১:৩৭

ছবি : সংগৃহীত

খুলনা ব্যুরো
বাউল আবুল সরকারের মুক্তির দাবি ও দেশজুড়ে মাজার-দরগাহ ভাঙচুরের প্রতিবাদে খুলনায় গণতান্ত্রিক ছাত্রজোটের মানববন্ধনে হামলা ও মারধর করা হয়েছে।

এতে সংগঠনের কয়েকজন কর্মী আহত হয়েছেন। হামলাকারীরা তাদের ব্যানার ছিঁড়ে ও পুড়িয়ে দেয়। বুধবার (২৬ নভেম্বর) বিকালে নগরের শিববাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।

গণতান্ত্রিক ছাত্রজোটের নেতা-কর্মীরা জানান, বাউলশিল্পীদের ওপর হামলা, মাজার-খানকা ভাঙচুর এবং ভিন্ন ধর্মমতের মানুষের ওপর সহিংসতার প্রতিবাদে সারা দেশে কর্মসূচি পালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় খুলনায় এ কর্মসূচির আয়োজন করা হয়। তখন একই স্থানে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ‘ছাত্র-জনতা’র ব্যানারে পাল্টা বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বেলা সাড়ে তিনটার দিকে গণতান্ত্রিক ছাত্রজোট মানববন্ধনের ঘোষণা দেয়। একই সময়ে ও একই স্থানে ‘ছাত্র-জনতা’ ব্যানারে আরেক দল উপস্থিত হয়। বিকাল পাঁচটার দিকে ছাত্রজোটের নেতা-কর্মীরা ব্যানার হাতে সড়কে নামলে তাদের ওপর হামলা হয়। কিল-ঘুষি ও লাঠির আঘাতে কয়েকজন আহত হন। এ সময় ব্যানার ছিনিয়ে নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ছাত্র ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সম্পাদক সজীব খান বলেন, বেলা তিনটার দিকে আমরা শিববাড়ীতে অবস্থান নিই। পুলিশ উপস্থিত থাকলেও পাঁচটার দিকে আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। ছাত্র-জনতার নামে যারা এসেছিল, তারা আপ বাংলাদেশ ও শিবিরের কর্মী।

অন্যদিকে আপ বাংলাদেশের খুলনা মহানগর শাখা যুগ্ম আহ্বায়ক ফয়জুল্লাহ শাকিল সাংবাদিকদের কাছে দাবি করেন, ওরা আগে আমাদের এক কর্মীকে মারধর করে। পরে সবাই মিলে ওদের দিকে এগিয়ে যাই।

খুলনা মহানগর পুলিশের সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, বামপন্থী ছাত্রদের মানববন্ধনে ‘ছাত্র ও সাধারণ জনতা’ মিলে হামলা চালায়। কয়েকজন আহত হলেও কেউ গুরুতর নয়। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্যানার পোড়ানোর ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। উত্তেজনা এড়াতে আগেই পুলিশ মোতায়েন ছিল। সবাইকে শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত