weather ২৫.৯৪ o সে. আদ্রতা ৯৩% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিক্ষোভকারীরা ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে চাইছে: আয়াতুল্লাহ আলী খামেনি

প্রকাশ : ১০-০১-২০২৬ ১৩:১৮

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশজুড়ে চলমান সরকারবিরোধী বিক্ষোভকারীদের ‘দাঙ্গাবাজ’ হিসেবে অভিহিত করে দাবি করেছেন, তারা কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার চেষ্টা করছে। 

শুক্রবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে ৮৬ বছর বয়সি এই নেতা অত্যন্ত কঠোর মনোভাব ব্যক্ত করে বলেন, কয়েক লাখ মানুষের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত এই ইসলামি প্রজাতন্ত্র কোনোভাবেই দাঙ্গাবাজদের সামনে পিছু হটবে না। তিনি পরিষ্কার জানিয়ে দেন যে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইরান বিন্দুমাত্র দ্বিধা করবে না। খবর বিবিসির।

এদিকে বিক্ষোভের ১৩তম দিনে পরিস্থিতি আরো সংঘাতময় হয়ে উঠেছে। ইরানের নিরাপত্তা ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষগুলো বিক্ষোভকারীদের ‘সশস্ত্র দুষ্কৃতকারী’ ও ‘শান্তি বিঘ্নকারী’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

দেশটির নিরাপত্তা পরিষদ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সামরিক বা সরকারি স্থাপনায় যেকোনো ধরনের হামলার কড়া জবাব দেওয়া হবে। অন্যদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র উসকানি ও প্ররোচনার মাধ্যমে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং শান্তিপূর্ণ প্রতিবাদকে সহিংস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে রূপান্তর করছে।

বিক্ষোভের বর্তমান চিত্র তুলে ধরে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ৪৮ জন বিক্ষোভকারী এবং ১৪ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। কোনো কোনো সংস্থার মতে নিহতের সংখ্যা আরো বেশি, যার মধ্যে শিশুও রয়েছে। এ পর্যন্ত দুই হাজার দুই শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং দেশজুড়ে ইন্টারনেট সেবা প্রায় বিচ্ছিন্ন রাখা হয়েছে। 

এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছেন, ইরান বর্তমানে বড় সংকটে রয়েছে এবং পরিস্থিতি যদি আরো খারাপ হয় তবে ওয়াশিংটন কঠোর ব্যবস্থা নেবে। তবে তিনি সরাসরি সেনা পাঠানোর বিষয়টি নাকচ করে দিয়েছেন।

আন্তর্জাতিক মহলেও এই অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির শীর্ষ নেতারা এক যৌথ বিবৃতিতে ইরানি নিরাপত্তা বাহিনীর সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন। 

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিকও প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, প্রতিবাদ করার অধিকার বিশ্বের সব মানুষেরই আছে। 

এরই মধ্যে ইরানের সাবেক শাহের পুত্র রেজা পাহলভি মার্কিন প্রেসিডেন্টের কাছে জরুরি হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন, যদিও ইরান সরকার একে দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে দেখছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত