weather ২৯.২৬ o সে. আদ্রতা ৮২% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ক্রিকইনফোর প্রতিবেদন

বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে, আইসিসির বার্তা

প্রকাশ : ০৭-০১-২০২৬ ১১:০৯

ছবি : সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে বাংলাদেশের ভারতে যাওয়া নিয়ে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। 

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর দাবি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে মঙ্গলবার এক ভার্চুয়াল বৈঠক হয়েছে। তবে সেই বৈঠক থেকে কী সিদ্ধান্ত হয়েছে, তা নিয়ে পাওয়া যাচ্ছে পরস্পরবিরোধী খবর।

ক্রিকইনফো জানিয়েছে, ওই ভার্চুয়াল বৈঠকে আইসিসি স্পষ্ট করে বিসিবিকে জানিয়ে দিয়েছে—বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার অনুরোধ তাদের পক্ষে রাখা সম্ভব নয়। আইসিসির পক্ষ থেকে আরো জানানো হয়েছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে। তবে বিসিবির দাবি ভিন্ন। তাদের ভাষ্য, আইসিসি এমন কোনো চূড়ান্ত বার্তা বা আলটিমেটাম দেয়নি।

এই বৈঠকের ফলাফল নিয়ে এখন পর্যন্ত আইসিসি বা বিসিবি কোনো পক্ষই কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। গত রবিবার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়টি ‘বিবেচনা’ করতে বলার পরই আইসিসি এই বৈঠকের আয়োজন করেছিল।

২০ দলের টি–টোয়েন্টি বিশ্বকাপ ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ৮ মার্চ পর্যন্ত। স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা। গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশের প্রথম তিন ম্যাচ কলকাতায়। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু। এরপর ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি, মুম্বাইয়ে, প্রতিপক্ষ নেপাল।

গত ডিসেম্বরে হওয়া আইপিএলের নিলামে নয় কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল। তিনিই ছিলেন ২০২৬ সালের নিলামে দল পাওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটার। তবে সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কলকাতা নাইট রাইডার্সকে ‘নির্দেশ’ দেয় মোস্তাফিজকে দল থেকে বাদ দিতে।

বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান সংস্থাটির সচিব দেবজিত সাইকিয়া। তবে কেন কেকেআরকে মোস্তাফিজকে ছাড়তে বলা হলো, সেই ব্যাখ্যা দেননি তিনি। জানা গেছে, পুরো বিষয়টি নিয়ে আইপিএল গভর্নিং কাউন্সিলের কোনো বৈঠকই হয়নি।

এই ঘটনার জের ধরে ভারতে নিরাপত্তার প্রশ্ন তুলে বিসিবি জানিয়ে দিয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে তারা কোনো ম্যাচ খেলবে না।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত