weather ২৫.৯ o সে. আদ্রতা ৯৪% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে বয়স্ক মুরগি ‘পার্ল’, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম

প্রকাশ : ২০-০৮-২০২৫ ২২:২৩

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
আমরা যেসব মুরগি ঘরে পালি সেসব তিন থেকে ১০ বছর পর্যন্ত বাঁচে। কিন্তু পার্ল এ ক্ষেত্রে ব্যতিক্রম। পার্লের বয়স ১৪ বছর ১২৮ দিন। এটিই এখন বিশ্বে জীবিত সবচেয়ে বয়স্ক মুরগি।

পার্ল যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা সোনিয়া হালের পালা মুরগি। পার্লের গর্বিত মালিক সোনিয়ার বাড়ি টেক্সাসের লিটল এলমে। তিনি বলেন, ২০১১ সালের ১৩ মার্চ তার বাড়িতে একটি ইনকিউবেটরে ডিম থেকে পার্লের জন্ম হয়। সেটি ছিল ওই সময় ইনকিউবেটরে ফোটা মুরগির বাচ্চাগুলোর মধ্যে আকারে সবচেয়ে ছোট।

শুধু আকারে ছোট নয়, পার্ল জন্মের পর থেকেই বেশ দুর্বল ছিল বলেও জানান সোনিয়া। এই নারী বলেন, মুরগির মধ্যে আধিপত্য বিস্তারের একটা ব্যাপার থাকে। শক্তিশালী মুরগি তার চেয়ে দুর্বল মুরগির ওপর আধিপত্য দেখায়। অন্য মুরগিরা সব সময় তার পেছনে লেগে থাকত।

পার্ল যখন বুড়িয়ে যেতে শুরু করে, তখন সোনিয়ার পরিবার সেটিকে আর মুরগির খামারে না রাখার সিদ্ধান্ত নেয়। তারা সেটিকে বাড়ির ভেতরে রাখতে শুরু করে। সোনিয়া বলেন, পার্ল নিজের দীর্ঘ জীবনে অনেক কিছু সহ্য করেছে।

গত ২২ মে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ পার্লকে বিশ্বের সবচেয়ে বয়স্ক মুরগির স্বীকৃতি দেয়। সেদিন সেটির বয়স হয়েছিল ১৪ বছর ৬৯ দিন। ১২ আগস্ট গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে পার্লের স্বীকৃতি পাওয়া নিয়ে খবর প্রকাশ পায়।

সোনিয়া কৌতুক করে বলেন, গিনেস বুকে নাম ওঠার বিষয়টি পার্লের মাথা ঘুরিয়ে দেয়নি। হাসতে হাসতে তিনি আরো বলেন, সেটিকে দেখে তো মনে হচ্ছে না এ নিয়ে তার কোনো মাথাব্যথা আছে।

এখন পার্লের সময় কাটে সোনিয়ার লন্ড্রি রুমে। এটি বাড়ির বাইরে খুব একটা যায় না। লন্ড্রি রুমের ভেতর সেটি বেশির ভাগ সময় একটি ঘর মোছার লাঠির সঙ্গে খেলে। সেখানে একটি বুড়ো বিড়াল আর একটি সদ্যোজাত বিড়ালের ছানাও রয়েছে।

অনেক বয়স হয়ে যাওয়ার কারণে পার্ল খুব বেশি হাঁটতে পারে না বলে জানান সোনিয়া। কিন্তু সে চলাফেরা করতে পারে। তার আর্থ্রাইটিস থাকলেও পা মেলার চেষ্টা করে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত