weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের ১২৫টি নগরীর মধ্যে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা

প্রকাশ : ১১-০১-২০২৬ ১১:০৭

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবারের (১১ জানুয়ারি) সকালে বিশ্বের ১২৫টি নগরীর মধ্যে শীর্ষে আছে ঢাকা। আজ সকাল সাড়ে আটটার দিকে ঢাকার বায়ুর মান ছিল ২৩৫। বায়ুর এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দুই দিনে দিনভর বায়ু ছিল ‘অস্বাস্থ্যকর’।

রাজধানী ঢাকার বায়ুদূষণ কমার কোনো লক্ষ্মণ নেই; বরং দিন দিন তা বাড়ছে। গত ডিসেম্বর মাস তো পুরোটাই, চলতি জানুয়ারি মাসেও প্রায় প্রতিদিন বিশ্বের শীর্ষ দূষিত নগরীগুলোর মধ্যে থাকছে ঢাকা।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।

সকালে বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় ছিল ভারতের রাজধানী নয়াদিল্লি, স্কোর ২৩০। বায়ুদূষণের মাত্রা ২০০-এর বেশি হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। আর ৩০০ হয়ে গেলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য হয়।

দেশের সর্বত্রই বায়ুদূষণ বাড়ছে; বরং কিছু ক্ষেত্রে আজকাল ঢাকার বাইরের অন্যান্য এলাকায় বায়ুদূষণের মাত্রা অনেক বেশি থাকে। আজ যেমন ঢাকার চেয়ে খুলনার বায়ুদূষণ বেশ খানিকটা বেশি। খুলনার বায়ুর মান  ২৮৩। বায়ুদূষণ নিয়ন্ত্রণে যেসব কার্যক্রম আছে, তা মূলত ঢাকাকেন্দ্রিক। তবে এসব কার্যক্রমের তেমন কোনো ফল নেই।

আজ সকালে ঢাকার কয়েকটি স্থানের বায়ুর মান খুব খারাপ। স্থানগুলো হলো— দক্ষিণ পল্লবী (৩০৪), মিরপুরের ইস্টার্ন হাউজিং (৩০২), কল্যাণপুর (২৮৩), বে’জ এজওয়াটার (২৭২), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ( ২৫৯), শান্তা ফোরাম (২৩১) ও গোড়ান (২২৪)।

দেশে বায়ুদূষণ মোকাবিলায় বিভিন্ন সময় প্রকল্প নেওয়া হয়েছে। এখনো নানা উদ্যোগ-কথাবার্তা শোনা যায়; কিন্তু বায়ুদূষণ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে।

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী