weather ২৭.৬৯ o সে. আদ্রতা ৮৭% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণা আজ, জয়ী হওয়ার দৌড়ে কারা এগিয়ে

প্রকাশ : ২২-০৯-২০২৫ ২১:৩৯

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
ফুটবল জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর এবছরও হতে যাচ্ছে জমকালো আয়োজনে। ফ্রান্সের প্যারিসের থিয়েত্র দু শাতেলে অনুষ্ঠিত হতে যাওয়া ৬৯তম আসরের অনুষ্ঠানে ইউরোপিয়ান ফুটবলের সেরা পুরুষ ও নারী ফুটবলার, গোলরক্ষক, তরুণ খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও কোচদের সম্মাননা দেওয়া হবে।

ফুটবলে লম্বা সময় ব্যালন ডি’অর জয়ীর দৌড়ে ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্যালন ডি’অর ইতিহাসে সর্বাধিক আটবার এই পুরস্কার জিতেছেন মেসি। পাঁচবারের জয়ী রোনালদো সর্বাধিক ১৮ বার মনোনীত হয়েছেন। তবে ফুটবলের এই দুই মহাতারকার নাম নেই এবারের আসরে।

এই আসরে ৩২ জন ফুটবলার মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে জুড বেলিংহাম, আর্লিং হলান্ড, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, রবার্ট লেফানডভস্কি, ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকারা রয়েছেন। তবে এবারের ব্যালন ডি’অর পুরস্কার জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন দুজন।

ফরাসি ক্লাব পিএসজিকে ট্রেবল জেতানো উসমান দেম্বেলে এবারের ব্যালন ডি’অর জেতার দৌড়ে বেশ এগিয়ে। চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি। গোল করে, গোল করিয়ে ব্যালন ডি’অর জেতার দৌড়ে শীর্ষ ফেভারিট দেম্বেলে।

আলোচনায় আছেন মাত্র ১৮ বছর বয়সী বার্সেলোনার লামিনে ইয়ামালও। মেসির জার্সি নম্বর ১০-এর উত্তরসূরি হয়ে গোল, অ্যাসিস্ট ও বড় ম্যাচে পারফরম্যান্সের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন ভক্তদের আবেগী প্রিয়পাত্র। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর, এবারের পুরস্কার উঠতে যাচ্ছে উসমান দেম্বেলের হাতেই।

ব্যালন ডি’অর ২০২৫ মনোনয়ন: (পুরুষ) জুড বেলিংহাম (ইংল্যান্ড, রিয়াল মাদ্রিদ), উসমান দেম্বেলে (ফ্রান্স, প্যারিস সেন্ট জার্মেই), জিয়ানলুইজি দোন্নারুমা (ইতালি, প্যারিস সেন্ট জার্মেই), দেজিরে দুয়ে (ফ্রান্স, প্যারিস সেন্ট জার্মেই), ডেনজেল ডুমফ্রিস (নেদারল্যান্ডস, ইন্টার মিলান), সেরহু গুইরাসি (গিনি, বরুশিয়া ডর্টমুন্ড), ভিক্টর গিয়কেরেস (সুইডেন, স্পোর্টিং সিপি/আর্সেনাল), আর্লিং হলান্ড (নরওয়ে, ম্যানচেস্টার সিটি), আশরাফ হাকিমি (মরক্কো, প্যারিস সেন্ট জার্মেই), হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখ), খভিচা কভারাৎসখেলিয়া (জর্জিয়া, নাপোলি/পিএসজি), রবার্ট লেভানডভস্কি (পোল্যান্ড, বার্সেলোনা), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (আর্জেন্টিনা, লিভারপুল), লাউতারো মার্টিনেস (আর্জেন্টিনা, ইন্টার মিলান), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, রিয়াল মাদ্রিদ), স্কট ম্যাকটমিনে (স্কটল্যান্ড, নাপোলি), নুনো মেন্ডেস (পর্তুগাল, পিএসজি), জোয়াও নেভেস (পর্তুগাল, পিএসজি), মিশেল ওলিস (ফ্রান্স, বায়ার্ন মিউনিখ), কোল পালমার (ইংল্যান্ড, চেলসি), পেদ্রি (স্পেন, বার্সেলোনা), রাফিনহা (ব্রাজিল, বার্সেলোনা), ডেক্লান রাইস (ইংল্যান্ড, আর্সেনাল), ফাবিয়ান রুইজ (স্পেন, পিএসজি), মোহামেদ সালাহ (মিশর, লিভারপুল), ভার্জিল ফন ডাইক (নেদারল্যান্ডস, লিভারপুল), ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল, রিয়াল মাদ্রিদ), ভিতিনহা (পর্তুগাল, পিএসজি), ফ্লোরিয়ান ভির্টজ (জার্মানি, লেভারকুজেন/লিভারপুল), লামিনে ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত