weather ২৫.৯৪ o সে. আদ্রতা ৯৩% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারের জেরে গুলিতে যুবক নিহত, আহত ২

প্রকাশ : ০৩-১১-২০২৫ ০৩:৪৮

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলির ঘটনায় আহত শিপন মিয়া মারা গেছেন।

গুলিবিদ্ধ অবস্থায় রবিবার (২ নভেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিপন উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের মনেক মিয়ার ছেলে। 

স্বজনরা জানান, শিপন বালুর ব্যবসা করতেন। এ নিয়ে দ্বন্দ্বের জেরে শনিবার রাতে শিপন বড়িকান্দি গনিশাহ মাজারের পাশে একটি হোটেলে খাওয়া-দাওয়া করতে গেলে তাকে লক্ষ্য করে গুলি করে দুবৃত্তরা। এ সময় রেস্টুরেন্ট কর্মচারীসহ আরো দুজন আহত হন। পরে স্বজনরা শিপনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত বাকি দুজনকে বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শিপনকে গুলি করার খবর গ্রামে ছড়িয়ে পড়লে তার বাবা মনেকের নেতৃত্বে বিক্ষুব্ধ লোকজন সশস্ত্র অবস্থায় গণিশাহ মাজারের কাছে তালতলা গ্রামে গিয়ে স্থানীয় এমরান হোসেন মাস্টারের অফিসে হামলা চালায়। এতে এমরান মাস্টারও (৩৮) গুলিবিদ্ধ হন।

শনিবার রাতে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর ইসলাম জানান, খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। দীর্ঘদিন ধরে শিপন ও রিফাত বাহিনীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। ডাকাতির টাকা পয়সা ভাগ বাটোয়ারা নিয়ে হামলা হয় বলে ধারণা পুলিশের। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। রিফাতকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত