weather ২৯.২৬ o সে. আদ্রতা ৮২% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে বিশ্বকাপ খেলার সিদ্ধান্তে সময় বেঁধে দেয়নি আইসিসি, বলছে বিসিবি

প্রকাশ : ২০-০১-২০২৬ ১১:৫৭

ছবি : সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার পর বদলে গেছে দৃশ্যপট। সর্বশেষ তা ঠেকেছে ভারতে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে। 

অবশ্য প্রশ্নটা বদলে গেছে! আগে প্রশ্ন ছিল— এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে কি না। এখন প্রশ্নটা হয়ে গেছে এ রকম— টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ থাকবে কি না!

প্রশ্নটা আসলে বদলে গেছে সাম্প্রতিক একটি খবরে, যেটি করেছে ক্রিকেটবিষয়ক খবরের ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো ও বার্তা সংস্থা এএফপি। খবরটি ছিল এ রকম— বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি না, সেটা বুধবারের মধ্যে আইসিসিকে জানাতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। খবরটিতে আরো লেখা হয়েছে, আইসিসির একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে সেই জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে।

এ খবর নিয়ে সোমবার প্রায় সারা দিনই ক্রিকেটমহলে ছিল ব্যাপক আলোচনা। সেই আলোচনার মধ্যেই বিকালে ইএসপিএনক্রিকইনফো ও এএফপির খবরটি নাকচ করে দিয়েছে বিসিবি। আইসিসির সূত্রের বরাত দিয়ে করা প্রতিবেদনটি সঠিক নয় বলে দাবি তাদের। একই সঙ্গে বিসিবির ভাষ্য, আইসিসি এ ব্যাপারে কোনো সময়সীমা বেঁধে দেয়নি।

বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিসিবির সঙ্গে বৈঠকের পর আইসিসি প্রতিনিধিরা বলেছেন, তারা ফিরে গিয়ে আইসিসিতে সবকিছু জানাবেন। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আমজাদ কাল সাংবাদিকদের বলেন, ‘এ ব্যাপারে ওনারা সুনির্দিষ্টি তারিখ বা কবে নাগাদ জানাবেন, কিছুই বলেননি। শুধু জানিয়েছেন, পরবর্তী তারিখটি কবে হবে, আমাদের জানিয়ে দেবেন।’

আমজাদ হোসেনের সংবাদ সম্মেলনে প্রশ্ন করার সুযোগ ছিল না। এক মিনিটের কম সময়ে নিজের বক্তব্য শেষ করে তিনি চলে যান। বিসিবি-সংশ্লিষ্ট কেউই এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে চাইছেন না। তবে সূত্রের খবর, বিসিবিকে সময় বেঁধে দেওয়ার আসলে কিছু নেই। কারণ, নিরাপত্তা–সংকটের কারণে ভারতে না গিয়ে শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে যাওয়ার সিদ্ধান্তে আগের মতোই অটল বিসিবি।

শুরুতে অনলাইন বৈঠকে বিসিবিকে ভারতে যেতে রাজি করানোর চেষ্টা করে আইসিসি। পরে শুক্রবার তারা একজন প্রতিনিধিকে ঢাকায় পাঠায়। অনলাইন ও সরাসরি— দুটি বৈঠকেই বিসিবি তাদের একই অবস্থানের কথা জানিয়েছে। গত শনিবারের বৈঠকের পর তাদের কাছ থেকে তাই নতুন করে আর কিছু জানার নেই। এখন আইসিসিই শুধু জানাবে, বাংলাদেশের ম্যাচগুলোকে সরিয়ে নেওয়া সম্ভব কি না। তা না হলে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।

বিশ্বকাপ খেলা নিয়ে এই দোলাচলে এরই মধ্যে বিসিবির কর্তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। শনিবারের বৈঠকেই গ্রুপ বদলের একটি প্রস্তাবও বিসিবির পক্ষ থেকে দেওয়া হয়েছিল। ‘সি’ গ্রুপ থেকে সরিয়ে বাংলাদেশকে ‘বি’ গ্রুপে আয়ারল্যান্ডের জায়গায় নেওয়ার সেই প্রস্তাবে আবার আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড রাজি নয়। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাদের সঙ্গে ব্যক্তিগত উদ্যোগে যোগাযোগ করেও ইতিবাচক সাড়া পাননি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত