weather ২৭.৬৯ o সে. আদ্রতা ৮৭% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনেজুয়েলাকে হারালো আর্জেন্টিনা

প্রকাশ : ১১-১০-২০২৫ ২১:৪৭

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
মাঠে ছিলেন না লিওনেল মেসি, গ্যালারিতে ঠিকই শোভা ছড়ালেন। তার অনুপস্থিতিতে আক্রমণভাগে কিছুটা ভুগতে হলো আর্জেন্টিনাকে। তবে পুরোটা সময় ভীষণ সাদামাটা ভেনেজুয়েলাকে ঠিকই হারিয়ে দিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার (১১ অক্টোবর) সকালের প্রীতি ম্যাচটি ১-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল। একমাত্র গোলটি করেন জিওভানি লো সেলসো। 

গত মাসে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচেও মেসিকে বিশ্রাম দিয়েছিলেন কোচ। একুয়েডরের বিপক্ষে ম্যাচটি ১-০ গোলে হেরে গিয়েছিল আর্জেন্টিনা।

জয়ে ফেরার লক্ষ্যে নেমে ম্যাচের ষষ্ঠ মিনিটেই দলকে এগিয়ে নেওয়ার পরিষ্কার সুযোগ পান লাউতারো মার্তিনেস। কিন্তু তার প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক। সাত মিনিট পর তার আরেকটি শট হয় লক্ষ্যভ্রষ্ট।

১৭তম মিনিটে দূর থেকে চেষ্টা করেন আর্জেন্টিনার নিকো পাস। তার জোরাল শটও ঝাঁপিয়ে আটকান জোসে কনত্রেরাস। বল তার হাতে লেগে পোস্টে বাধা পায়।

৩১তম মিনিটে আচমকাই সুবর্ণ সুযোগ পায় ভেনেজুয়েলা। কিন্তু গোলমুখে ফাঁকায় বল পেয়েও অবিশ্বাস্যভাবে লক্ষ্যভ্রষ্ট হেড করেন আলেহান্দ্রো মার্কেস।

এরপরই দ্রুত পাল্টা আক্রমণে উঠে ভেনেজুয়েলার জালে বল পাঠান লো সেলসো। লাউতারো মার্তিনেসের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে নিচু শটে গোলটি করেন রেয়াল বেতিস মিডফিল্ডার।

বিরতির আগে গোল পেতে পারতেন লাউতারো মার্তিনেস। মার্কোসের পাস দারুণভাবে নিয়ন্ত্রণে নেওয়ার ফাঁকে একজনকে ফাঁকি দিয়ে, ডি-বক্সে ঢুকে ড্রিবল করে আরো দুজনের বাধা এড়িয়ে জোরাল শট নেন ইন্টার মিলান ফরোয়ার্ড; কিন্তু সোজাসুজি শটটি ঠেকাতে বেগ পেতে হয়নি কনত্রেরাসের।

দ্বিতীয়ার্ধে ষষ্ঠ মিনিটে আবার দূর থেকে শট নেন মিডফিল্ডার পাস। কিন্তু গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি তিনি। ১০ মিনিট পর হুলিয়ান আলভারেসের শটও আটকান কনত্রেরাস।

কিছুক্ষণ পর পেনাল্টি স্পটের কাছ থেকে জোরাল শট নেন লাউতারো মার্তিনেস। দারুণ ক্ষীপ্রতায় ঝাঁপিয়ে সেটাও রুখে দেন কনত্রেরাস।

৭৪তম মিনিটে দুর্ভাগ্য বাধা হয়ে দাঁড়ায় ভেনেজুয়েলার পথে। কিনতেরোর শট ক্রসবারে লাগলে আর সমতায় ফেরা হয়নি তাদের।

শেষ কয়েক মিনিটে ভীষণ চাপ বাড়ায় আর্জেন্টিনা। মুহূর্তের ব্যবধানে তিন দফায় সুযোগ পান লাউতারো মার্তিনেস; গোলমুখে থেকে তার প্রথম দুটি শট গোলরক্ষক আটকানোর পর তৃতীয়টি রক্ষণে প্রতিহত হয়। অনেক সুযোগ পেয়েও গোল না পাওয়ার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো তাকে।

পরের প্রীতি ম্যাচে বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার ভোরে পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত