weather ২৫.৯৪ o সে. আদ্রতা ৯৩% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১৫ বছর কারাদণ্ড

প্রকাশ : ২৬-১২-২০২৫ ২১:২০

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ওয়ানএমডিবি নামে একটি প্রকল্পে রাষ্ট্রীয় তহবিলের অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

শুক্রবার (২৬ ডিসেম্বর) আদালত তাকে ক্ষমতার অপব্যবহার এবং অর্থ পাচারের দায়ে দোষী সাব্যস্ত করে এই রায় ঘোষণা করেন। রায়ের সময় বিচারক কলিন লরেন্স সেকুয়েরাহ বলেন, ‘আসামির বিরুদ্ধে আনা সব সাজার মেয়াদ একই সঙ্গে কার্যকর হবে।’

এর আগে আজই এ মামলায় দোষী সাব্যস্ত করেন কুয়ালালামপুর হাইকোর্ট। ৭২ বছর বয়সী নাজিবের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসংক্রান্ত চারটি এবং অর্থ পাচারের ২১টি অভিযোগ আনা হয়েছিল। অভিযোগে বলা হয়, নাজিব ওয়ানএমডিবি থেকে প্রায় ২২০ কোটি মালয়েশীয় রিঙ্গিত (প্রায় ৫৩ কোটি ৯০ লাখ ডলার) অবৈধভাবে স্থানান্তর করেছিলেন।

কৌঁসুলিরা বলেন, এক দশকের বেশি আগে নাজিব প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও ওয়ানএমডিবির উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিজের ক্ষমতার অপব্যবহার করে মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল থেকে বিপুল অঙ্কের অর্থ নিজের ব্যক্তিগত ব্যাংক হিসাবগুলোয় সরিয়ে নেন।

নাজিব এর আগে ২০২০ সালে ওয়ানএমডিবির প্রায় ৯৯ লাখ ডলার তহবিল আত্মসাতের দায়ে দোষী সাব্যস্ত হন। ওই মামলা তাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০২২ সাল থেকে তার সাজার মেয়াদ শুরু হয়। পরে তার সাজা কমিয়ে ছয় বছর করা হয়।

নাজিবের বিরুদ্ধে হওয়া মামলাগুলোর মধ্যে দ্বিতীয় মামলায় তিনি দোষী সাব্যস্ত হলেন। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত