weather ২৯.২৬ o সে. আদ্রতা ৮২% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে গাদ্দার বললেন বিজেপি নেতা সঙ্গীত সোম

প্রকাশ : ০১-০১-২০২৬ ১৩:০১

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
আইপিএল নিলামে বড় অঙ্কের অর্থ দিয়ে বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আর এই ঘটনাকে কেন্দ্র করেই এবার চরম তোপের মুখে পড়েছেন বলিউডের ‘বাদশা’। তাকে ‘গাদ্দার’ বা দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের কট্টরপন্থী বিজেপি নেতা সঙ্গীত সোম।

সম্প্রতি আইপিএলের মেগা নিলামে নয় কোটি রুপিতে মুস্তাফিজকে নিজেদের দলে নেয় কেকেআর।

এরপর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাংলাদেশি ক্রিকেটারকে বিপুল অর্থে কেনায় শাহরুখের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ সঙ্গীত সোম।

শাহরুখকে সরাসরি আক্রমণ করে এই বিজেপি নেতা বলেন, ‘মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন, তবে তারা বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না— এটা আমার প্রতিজ্ঞা। শাহরুখ খানের মতো গাদ্দারদের এই বার্তাটি ভালো করে বুঝে নেওয়া উচিত। উনি আদতে দেশদ্রোহিতা করছেন। অথচ এই দেশের মানুষের ভালোবাসার কারণেই আজ তিনি এই অবস্থানে পৌঁছেছেন।’

সঙ্গীত সোম আরো অভিযোগ করেন যে, শাহরুখ ভারতের অর্থ ব্যবহার করে ভারতের স্বার্থবিরোধী কাজ করছেন। তার কথায়, ‘আপনি এই দেশ থেকে টাকা কামাচ্ছেন, আর সেই টাকা দিয়েই দেশদ্রোহী আচরণ করছেন। কখনো পাকিস্তানকে আর্থিক সহায়তা দেওয়ার কথা শোনা যায়, আবার কখনো মুস্তাফিজের মতো খেলোয়াড়দের কেনা হচ্ছে। এই দেশে এসব আর বরদাস্ত করা হবে না। দেশদ্রোহীদের জন্য এখানে কোনো জায়গা নেই।’

এর আগেও একাধিকবার শাহরুখ খানের রাজনৈতিক অবস্থান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা হয়েছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত