weather ২৫.৯৪ o সে. আদ্রতা ৯৩% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেক্সিকোর প্রেসিডেন্টকে চুমু দেওয়ার চেষ্টা, গ্রেপ্তার এক

প্রকাশ : ০৬-১১-২০২৫ ২১:৫৭

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেছেন এক ব্যক্তি। রাজধানী মেক্সিকো সিটিতে সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এই ঘটনা ঘটেছে। পরে দেশটির পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম গত মঙ্গলবার প্রেসিডেন্ট প্রাসাদের কাছের একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে তিনি সমর্থকদের সঙ্গে হাত মেলান এবং ছবি তোলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সড়কে সাধারণ মানুষজনের সঙ্গে হাত মেলাচ্ছিলেন এবং ছবি তুলছিলেন শেনবাউম। এমন সময় পেছন থেকে এক ব্যক্তি এসে তার কাঁধে এক হাত রাখেন। আর অন্য হাত দিয়ে শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন। শেনবাউমের ঘাড়ে চুমু দেওয়ার চেষ্টাও করেন তিনি।

ওই ব্যক্তিকে দেখে নেশাগ্রস্ত বলে মনে হয়েছে। শেনবাউমকে হয়রানির সময় প্রেসিডেন্ট প্রাসাদের এক নিরাপত্তারক্ষী তাকে সরিয়ে নেন। 

পরে বুধবার প্রেসিডেন্ট বলেন, ওই ব্যক্তি অন্য আরো নারীকে হয়রানি করেছেন— এমনটি বোঝার পর তিনি পুলিশে অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তারের খবর জানায়।

এক সংবাদ সম্মেলনে ক্লদিয়া শেনবাউম বলেন, ‘আমার দৃষ্টিভঙ্গি হলো, যদি আমি অভিযোগ দায়ের না করি, তাহলে মেক্সিকোর অন্য নারীদের কী হবে? তারা যদি প্রেসিডেন্টের সঙ্গে এমন করতে পারে, তাহলে আমাদের দেশের অন্য নারীদের কী হবে?’

তারুণ্যেও একই ধরনের হয়রানির শিকার হয়েছিলেন বলে জানান শেনবাউম। 

তিনি বলেন, ওই ব্যক্তির এমন আচরণ মেক্সিকোর ‘সব রাজ্যে ফৌজদারি অপরাধ’ হিসেবে গণ্য হয় কি না, তা পর্যালোচনা করে দেখবে সরকার। কারণ, এমন আচরণ ফৌজদারি অপরাধ হওয়া উচিত।

মেক্সিকোয় মোট ৩২টি ফেডারেল এলাকা রয়েছে। সব এলাকার নিজস্ব দণ্ডবিধি রয়েছে। শেনবাউমের সঙ্গে ওই ব্যক্তি যে আচরণ করেছেন, তা সব এলাকায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয় না।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত