weather ২৫.৯৪ o সে. আদ্রতা ৯৩% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা

প্রকাশ : ২৮-১২-২০২৫ ১২:৪১

ছবি : সংগৃহীত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় পূর্ব বিরোধের জেরে জামাল উদ্দিন (৬০) ও আব্দুল কাইয়ুম নামে (৪৫) আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপরপক্ষের জমির উদ্দিন। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল (মাঠগুদাম) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিন ও আব্দুল কাইয়ুম উপজেলার বিওসি কেছরিগুল গ্রামের মৃত নিমার আলীর ছেলে। আহত ব্যক্তির নাম মো. জমির উদ্দিন। তিনি ওই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, জামাল উদ্দিন ও কৃষক আব্দুল কাইয়ুমের সঙ্গে জমির উদ্দিন গংদের পূর্ববিরোধ রয়েছে। এর জেরে শনিবার সন্ধ্যার দিকে তাদের মধ্যে ঝগড়া লাগে। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে জামাল ও কাইয়ুম ঘটনাস্থলে নিহত হন। এসময় প্রতিপক্ষের জমির উদ্দিন আহত হন। তাকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। কাউকে আটক করা হয়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করেছে।

পিপলসনিউজ/আরইউ 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত