weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৯৪% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালক ও সহকারী নিহত

প্রকাশ : ২১-১০-২০২৫ ২১:৩৯

ছবি : সংগৃহীত

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল পৌনে ছয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড়পুকুরপাড় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ট্রাকচালক আল আমিন (৪০) ও তার সহকারী মো. রাশেদুল (২৮)। আল আমিন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বাসিন্দা। রাশেদুলের বাড়ি ময়মনসিংহ নগরের কালিবাড়ি গোদারাঘাট এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের ময়মনসিংহগামী লেনে বড়পুকুরপাড় এলাকায় একটি পণ্যবাহী ট্রাকের চাকা ফেটে সেটি সড়কের একপাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকচালক ও তার সহকারী নিহত হন।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালাই। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। ট্রাকের ভেতরে আটকে থাকা আরেকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) মোবারক হোসেন বলেন, দুজনের মরদেহ আমাদের হেফাজতে রয়েছে। দুটি ট্রাকও জব্দ করা হয়েছে। ভোরবেলায় কুয়াশা ও দীর্ঘ সময় গাড়ি চালানোর কারণে ক্লান্তি বা ঘুম ভাব থেকে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছি। আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিচ্ছি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী