weather ২৬.৪৪ o সে. আদ্রতা ৯২% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র ক্রিকেটের সদস্যপদ স্থগিত করলো আইসিসি

প্রকাশ : ২৪-০৯-২০২৫ ২১:০৯

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
যুক্তরাষ্ট্র ক্রিকেটের (ইউএসএসি) সদস্যপদ স্থগিত করেছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির সদস্য হিসেবে বারবার ও ধারাবাহিকভাবে বাধ্যবাধকতা অমান্য করায় এ শাস্তি পেল যুক্তরাস্ট্র ক্রিকেট। এক বছর ধরে বিষয়টি পর্যালোচনা ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনার পর মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আইসিসির বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসির ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ক্রিকেট কার্যকর পরিচালনাব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ হওয়ার পাশাপাশি দেশের অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির স্বীকৃতি অর্জনে কোনো অগ্রগতি দেখাতে পারেনি এবং বারবার এমন কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে; যা ক্রিকেটের সুনাম ক্ষুণ্ন করেছে। এসব কারণে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। গত জুলাইয়ে আইসিসির বার্ষিক সাধারণ সভায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং প্রশাসনিক সংস্কার পরিচালনার জন্য যুক্তরাষ্ট্র ক্রিকেটকে তিন মাস সময় দেওয়া হয়েছিল। এর দুই মাসের একটু বেশি সময় পরই শাস্তি পেল যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইউএসএসি)।

তবে এ শাস্তির পরও যুক্তরাষ্ট্র ক্রিকেট দল আইসিসি টুর্নামেন্টে অংশ নিতে পারবে। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আগামী বছর ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অংশ নিতে পারবে যুক্তরাষ্ট্রের ক্রিকেট দল। হাই পারফরম্যান্স প্রোগ্রাম ও খেলোয়াড়দের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে খেলার ধারাবাহিকতা বজায় রাখতে আইসিসি ও তাদের মনোনীত প্রতিনিধিরা আপাতত যুক্তরাষ্ট্র দলের ব্যবস্থাপনা দেখভাল করবেন।

আইসিসির ব্যবস্থাপনায় একটি স্বাভাবিকীকরণ কমিটি সংস্কারের রূপরেখা তৈরি করবে, যেন যুক্তরাষ্ট্র ক্রিকেট আবারো সদস্যপদ ফিরে পেতে পারে। এ সংস্কার কার্যক্রমে রয়েছে শাসনব্যবস্থা, কার্যক্রম ও কাঠামোগত পরিবর্তন। পুরো পরিবর্তনপ্রক্রিয়া তদারকি ও সহায়তার দায়িত্বও পালন করবে স্বাভাবিকীকরণ কমিটি।

আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিতাদেশ দুঃখজনক হলেও খেলার দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষায় এটি প্রয়োজনীয় পদক্ষেপ। যুক্তরাষ্ট্রে খেলোয়াড়দের সুরক্ষা ও ক্রিকেটের বিকাশে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে আইসিসি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত