weather ২৬.৩৫ o সে. আদ্রতা ৯২% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র থেকে আরো ৩৫ বাংলাদেশি দেশের পথে

প্রকাশ : ০৫-০৯-২০২৫ ২১:৪২

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র থেকে আরো একদল বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হচ্ছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে চার্টার্ড ফ্লাইটে তাদের আসার কথা রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরত আসার খবর পাওয়া যায়নি। ফেরত আসা নাগরিকের সংখ্যা ৩৫ বা এর কম–বেশিও হতে পারে। এরই মধ্যে তাদের ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের বিশেষ শাখাকে (এসবি) অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানা যায়।

২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর ২৯ জানুয়ারি নির্বাহী আদেশে দেশটিতে অবৈধভাবে অবস্থানকারীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। ভারত, ব্রাজিলসহ অনেক দেশের নাগরিকদের হাতকড়া পরিয়ে ফেরত পাঠানোয় প্রশ্ন তোলেন মানবাধিকার কর্মীরা। শুরুর দিকে বাংলাদেশিদের হাতকড়া ও শিকল পরানো ছাড়া মানবাধিকারের বিষয়টি সমুন্নত রেখে পাঠানো হয়েছিল। তবে ২ আগস্ট একটি সামরিক উড়োজাহাজে ৩৯ জনকে দেশে পাঠানো হয়। তাদের মধ্যে এক নারীও ছিলেন। ফেরত আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ৬০ ঘণ্টার দীর্ঘ যাত্রায় পর তারা দেশে পৌঁছেন। ফ্লাইটে তাদের হাতকড়া ও শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। কেউ কেউ অসুস্থ হয়ে পড়েন। ঢাকায় আসার পর অনেকে কান্নায় ভেঙে পড়েন।   

সূত্রটি বলছে, এর আগে বিভিন্ন সময় ১৫৭ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠায় দেশটি। এবার ৩৫ জনকে ফেরত এলে এই সংখ্যা দাঁড়াবে ১৯২।

ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র থেকে যারা ফেরত আসবে তাদের পরিচয় যাচাই–বাছাই করে গ্রহণ করা হবে। এরপর ইমিগ্রেশনের কাজ সম্পন্ন হলে স্বজনদের কাছে দেওয়া হবে। এ ছাড়া ফেরত আসার পর থানায় সাধারণ ডায়েরি করা হয়। হাতকড়া ও শিকল পরিয়ে ফেরত পাঠানোর পর অনেকে মানসিকভাবে ভেঙে পড়েন। অনেককে কাউন্সিলিং করানো প্রয়োজন হয়।  

যুক্তরাষ্ট্রের তিনটি সরকারি দপ্তর অবৈধ অভিবাসীদের বিষয়টি তদারক করে থাকে। দপ্তরগুলো হলো অফিস অব হোমল্যান্ড সিকিউরিটি, ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট।

গত ৮ জুন একটি চার্টার্ড ফ্লাইটে ৪২ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছিল। ১৬ জনের ক্ষেত্রে পূর্ণাঙ্গ পরিচয়পত্র যাচাই নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। তাদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রে মামলায় হেরেও সেখানে অবস্থান করছিলেন। আরেকজন আলাদা মামলায় সাজা ভোগ করেছিলেন। সবাইকে অনিয়মিত অভিবাসী হিসেবে শনাক্ত করা হয়।

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান বলেন, হাতকড়া ও শিকল পরিয়ে ফেরত পাঠানো অত্যন্ত অমানবিক। যাতে অমানবিক প্রক্রিয়ায় তাদের ফেরত পাঠানো না হয়, তা নিয়ে আমরা কাজ করছি। আশাকরি, যুক্তরাষ্ট্র আমাদের অনুরোধ রাখবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত