weather ২৭.৬৯ o সে. আদ্রতা ৮৭% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোকে বন্ধু বলে ভাবেন না মেসি

প্রকাশ : ২২-০৬-২০২৫ ০২:১৬

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী, ফুটবল ইতিহাসের বর্তমান দুই মহাতারকা- লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। দুজনের মধ্যে কে সেরা, সেই বিতর্ক অনেকদিন ধরে চলছে। সুরাহা হয়, বরং এ বিষয়ে বিভক্ত গোটা ফুটবল দুনিয়া। 

তবে মাঠের এই লড়াইয়ের বাইরে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি সেই জল্পনার অবসান ঘটালেন মেসি নিজেই। জানালেন, রোনালদোর প্রতি শ্রদ্ধা থাকলেও তারা ‘বন্ধু নন’।

ডি-স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, রোনালদোকে বন্ধু মনে করেন না মেসি। আমার রোনালদোর প্রতি অনেক শ্রদ্ধা ও প্রশংসা আছে, তার দুর্দান্ত ক্যারিয়ারের জন্য-এবং সে এখনো শীর্ষ পর্যায়ে খেলছে। আমাদের প্রতিদ্বন্দ্বিতা ছিল শুধুই মাঠে। আমরা দুজনই নিজেদের দলের জন্য সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করেছি। তবে মাঠের বাইরে আমরা দুজন সাধারণ মানুষ। আমরা বন্ধু নই, কারণ আমাদের একসঙ্গে সময় কাটানোর সুযোগ হয়নি। কিন্তু আমরা সবসময় একে অন্যকে সম্মান করেছি।

মেসির এই বক্তব্য এসেছে রোনালদোর সাম্প্রতিক এক মন্তব্যের জবাবে। কয়েক সপ্তাহ আগেই রোনালদো বলেছিলেন, ‘মেসির প্রতি আমার ভালোবাসা আছে, যদিও আমরা দীর্ঘদিন প্রতিদ্বন্দ্বী ছিলাম। আমি তাকে ভালোবাসি কারণ সে আমাকে সবসময় সম্মান করেছে।’ এই পারস্পরিক শ্রদ্ধা থাকলেও তাদের মধ্যে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নেই বলে নিশ্চিত করলেন মেসি।

সাম্প্রতিক পারফরম্যান্সেও এই দুই মহাতারকা আলোচনায়। মেসি ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির জার্সিতে দুর্দান্ত এক ফ্রি-কিক গোল করে ইউরোপীয় ক্লাব পোর্তোর বিপক্ষে ২-১ গোলের ঐতিহাসিক জয় এনে দেন। এটি প্রথমবার, কোনো কনকাকাফ ক্লাব ফিফার অফিসিয়াল টুর্নামেন্টে ইউরোপিয়ান ক্লাবকে হারাল।

অন্যদিকে রোনালদো পর্তুগালের জার্সিতে উয়েফা নেশন্স লিগ জিতেছেন। স্পেনের বিপক্ষে ফাইনালে ২-২ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জয় পায় পর্তুগাল। সেই ম্যাচে রোনালদো করেন সমতাসূচক গোল। তবে ক্লাব বিশ্বকাপে দেখা যাচ্ছে না রোনালদোকে, কারণ তার ক্লাব আল-নাসর এবার ৩২ দলের এই প্রতিযোগিতায় জায়গা করে নিতে পারেনি।

মেসি-রোনালদো দ্বৈরথ হয়তো এখন অতীতের মতো তীব্র নয়, তবে ফুটবল ইতিহাসে এই দুই কিংবদন্তির নাম চিরকালই থাকবে পাশাপাশি। মেসির কথায় তা আরো একবার প্রমাণিত- প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু শ্রদ্ধার কোনো কমতি নেই। তবে বন্ধুত্ব হতে পারে না!

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত