weather ২৬.৩৪ o সে. আদ্রতা ৯৩% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোর রেকর্ড ছোঁয়া গোল, জিতল পর্তুগাল

প্রকাশ : ১১-০৯-২০২৫ ০২:০৬

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
বিশ্বকাপ বাছাই পর্বে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে নাটকীয়তার মুখোমুখি হতে হয় ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে। শেষ পর্যন্ত এই ম্যাচে ৩-২ গোলে জয় পেয়েছে উয়েফা নেশন্স কাপ চ্যাম্পিয়নরা।

সে সঙ্গে আবারো রেকর্ডবুকে নাম লিখালেন রোনালদো। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় বিশ্বকাপ বাছাইপর্বে হাঙ্গেরির বিপক্ষে গোল করে তিনি হয়ে গেলেন বিশ্বকাপ বাছাইয়ে যৌথ সর্বোচ্চ গোলদাতা।

৪০ বছর বয়সী রোনালদো এদিন পেনাল্টি থেকে ৫৮ মিনিটে গোল করে বিশ্বকাপ বাছাইপর্বে ৩৯তম গোলটি পূর্ণ করেন। এর মাধ্যমে তিনি গুয়াতেমালার কার্লোস রুইসের সমতায় উঠে এলেন; যা আবার আর্জেন্টিনার লিওনেল মেসির চেয়ে তিন গোল বেশি।

এতেই শেষ নয়, রোনালদোর জাতীয় দলের হয়ে গোল সংখ্যা দাঁড়াল ২২৩ ম্যাচে ১৪১টিতে; যা পুরুষ ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ।

ম্যাচের শুরুটা অবশ্য হাঙ্গেরির এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে। ২১ মিনিটে বারনাবাস ভার্গা গোল করে দলকে এগিয়ে দেন। তবে ৩৬ মিনিটে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার বার্নার্দো সিলভা গোল করে সমতায় ফেরান পর্তুগালকে।

দ্বিতীয়ার্ধে (৫৮তম মিনিটে) রোনালদোর পেনাল্টি গোলে এগিয়ে যায় সফরকারীরা। তবে ৮৪ মিনিটে আবারও ভার্গার গোলে সমতায় ফেরে হাঙ্গেরি। ম্যাচ যখন ড্র-এর দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ৮৬ মিনিটে হোয়াও ক্যানসেলোর গোল পর্তুগালকে এনে দেয় নাটকীয় জয়।

এর আগে শনিবার আর্মেনিয়ার বিপক্ষে ৫-০ ব্যবধানে জয়ের ম্যাচে রোনালদো করেছিলেন দুই গোল। ফলে গ্রুপ ‘এফ’-এ টানা দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রবার্তো মার্টিনেজের দল। হাঙ্গেরি ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আয়ারল্যান্ডের সঙ্গে, যারা আর্মেনিয়ার কাছে ২-১ গোলে হেরেছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত